জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

রাজিবপুরে বিএনপি ধানের শীষের পক্ষে গণসংযোগ ও দোয়া প্রত্যাশায় মাঠে অধ‍্যাপক মোকলেছুর রহমান

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার প্রতিটি হাট-বাজার, রাস্তার মোড়, দোকানপাট, গলি-পাড়া-মহল্লায় এখন মুখরিত বিএনপির নেতাকর্মীদের পদচারণায়। দলীয় নেতৃত্বের নির্দেশনায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট নিয়ে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও জনসম্পৃক্ততা বৃদ্ধিতে রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোকলেচুর রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।
জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কুড়িগ্রাম-৪ (রাজিবপুর, রৌমারী ও চিলমারী) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশায় তিনি মাঠে নেমেছেন। নিজ হাতে লিফলেট বিলি করে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন চাচ্ছেন তিনি। বিশেষ করে সাধারণ খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের কথা শুনে, তাঁদের দুঃখ-কষ্ট ভাগ করে নিচ্ছেন।
গণসংযোগকালে তিনি বলেন,
"আমি রাজনীতিকে পেশা নয়, বরং সেবার মাধ্যম হিসেবে দেখি। দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপির পক্ষ থেকে জনগণের পাশে থাকতে চাই। মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আমি জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।"
এই গণসংযোগ কর্মসূচিতে তার সফরসঙ্গী হিসেবে রাজিবপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির অবস্থান ও লক্ষ্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।
সাধারণ মানুষ অধ্যাপক মোকলেছুর রহমানের মতো শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানান। কেউ কেউ বলেন,
"এমন নেতা যদি নির্বাচিত হন, তবে রাজিবপুর-রৌমারীর চেহারা পাল্টে যাবে। তিনি সত্যিকারের জনগণের নেতা।"
এদিকে রাজিবপুরের রাজনৈতিক অঙ্গনে এই গণসংযোগ কর্মসূচি বেশ সাড়া ফেলেছে। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, অধ্যাপক মোকলেছুর রহমানের নেতৃত্বে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে এবং দিন দিন জনগণের সমর্থন আরও বাড়ছে।
পরিশেষে, বিএনপির এই আহ্বায়ক সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে বলেন,
"আমি বিশ্বাস করি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি এগিয়ে যেতে পারব। ইনশাআল্লাহ, কুড়িগ্রাম-৪ আসনে বিএনপির বিজয় নিশ্চিত হবে।"


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

1

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

2

ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী আটক

3

ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংঘর্ষ

4

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন

5

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

6

কিশোরগঞ্জের ছয় আসনে ৬১ জনের মনোনয়নপত্র জমা:স্বতন্ত্র ১৩জন

7

নওগাঁর পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাদকসেবীকে জেলহ

8

মধুখালীতে মিষ্টি কুমড়ার বাজার জমজমাট

9

কেশবপুরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা, ন্যায়–ইনসাফের ব

10

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

11

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

12

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

13

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

14

জানুয়ারিতে ২০২৬ জ্বালানি তেলের দাম কমলো লিটারে ২ টাকা

15

ঐতিহাসিক পাগলা মসজিদের পার্কিং এরিয়া পরিষ্কারে বিডি ক্লিন ক

16

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

17

বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

18

কালিগঞ্জের বিষ্ণুপুরে বাড়ি বাড়ি ধানের শীষ প্রচারণার উদ্বোধন

19

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

20