জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জ উপজেলায়বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

ইব্রাহীম আলী।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় মঙ্গলবার দুপুরে উপজেলা বিজয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি সদস্য সচিব জনাব আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ। 
তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করার জন্য একটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে। তারা নির্বাচনে জেতার আশা হারিয়ে পিআর পদ্ধতির দাবি তুলছে। সবাইকে সতর্ক থাকতে হবে, যেন নির্বাচনকে ঘিরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন আজাদ অভিযোগ করেন, “দলের ভেতরের কিছু ব্যক্তি ইয়ানতের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলছে। এমনকি জান্নাতের টিকেট দেওয়ার মতো অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারিত করছে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।” তিনি আরও বলেন, “নিল নদের পানি যেমন নিল নয়, তেমনি জামায়াতে ইসলামীও ইসলামের দল নয়।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “দেবীগঞ্জের ১০ ইউনিয়ন ও পৌরসভার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি সবাই বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। এখন আর শুধু মিছিল-মিটিং নয়, সরাসরি মাঠে কাজ করতে হবে প্রার্থীকে বিজয়ী করার জন্য।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া। এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণখেলাপির তালিকা থেকে মান্নার নাম বাদ দিতে চেম্বার আদালতের ন

1

লামায় জাবেদ রেজাকে ধানের শীষের মনোনয়নের দাবিতে লামায় বিএনপি

2

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

3

ইনজুরি টাইমের ধাক্কায় জয় হাতছাড়া, চেলসির সঙ্গে ড্র ম্যানসিটি

4

আজ ঘোড়াশাল ট্র্যাজেডি দিবস

5

চকরিয়ায় নতুন হাওয়া

6

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

7

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

8

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

9

নবাবগঞ্জের দাউদপুর ডিগ্রি কলেজের গৌরবময় সাফল্য

10

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

11

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

12

রায়গঞ্জে সড়ক সংস্কারকাজে চরম অবহেলা

13

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

14

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

15

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

16

মই বেয়ে উঠতে হয় আড়াই কোটি টাকার সেতুতে

17

রায়পুরে নিম্নমানের তুলা ও ঝুট দিয়ে তৈরি নকল স্যানিটারি প্যাড

18

সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবো খোকন তালুকদার

19

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

20