জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

 এস.এম. পারভেজ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠির দুটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ঝালকাঠি-২(সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেনভুট্টো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার সকাল ১১টায় ঝালকাঠি জেলা রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় তার সাথে ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলা  মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু,  জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান খান হেলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফয়সাল খানসহ আরো অনেকে।


ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, ঝালকাঠি-নলছিটির মানুষ আমার প্রাণ প্রিয়। তাঁদের সেবা করতে চাই। যেখানে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না। সবাই যাতে শান্তিপুর্ণভাবে বসবাস করতে পারে সে জন্য কাজ করবো।

এরপূর্বে রবিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মো. মমিন উদ্দিন এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এসময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঝালকাঠির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহেব হোসেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল হক সোহেল, এনামুল হক সাজু, রুবেল ফকির, অ্যাডভোকেট ফয়সাল খান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. হেদায়েতুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলনেতা শামীম মৃধা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাহেদ রানা ভুইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল আলম নবীন সহ ঝালকাঠি জেলা রাজাপুর ও কাঠালিয়া উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এসময় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন,‘ বাংলাদেশের মানুষ নির্বাচনে ভোট প্রদানের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দলের সকলে আজ ঐক্যবদ্ধ। দেশে সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

1

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী: প্রযুক্তির

2

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

3

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

4

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

5

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

6

কওমী মাদরাসায় শিক্ষার নামে শিশু ওসমানের প্রতি নিষ্ঠুর পাশবিক

7

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

8

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

9

ঝিনাইদহে বিএনপি-বিএনপি সংঘর্ষ, পুলিশের গাড়িতে হামলা

10

রায়গঞ্জে ফেসবুক পোস্টের জেরে হামলা ও হুমকি

11

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

12

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতি ও যান্ত্রিক ত্রুটিতে

13

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

14

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

15

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল রাবিপ্রবির গাড়ি.

16

আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধে সমাবেশ

17

মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও গণতন্ত্র শীর্ষক

18

গণভোট ও জাতীয় নির্বাচন সামনে রেখে ময়মনসিংহে ভোটের গাড়ির বর্ণ

19

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

20