জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, কামরুল হুদার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী

মোঃ সফিউল আলম।।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যালীর নেতৃত্ব দেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোঃ কামরুল হুদা।
এরআগে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি কামরুল হুদা ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ শাহ আলম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আকতার হোসেন, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইসহাক ব্যাপারী, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক, পৌর মৎসজীবি দলের আহবায়ক মাসুদ রানা সুজন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আয়োজিত অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মিটু ও সহ সভাপতি হাজী মুজিবুর রহমান মুজিব এর নেতৃত্বে শ্রীপুর ইউনিয়ন বিএনপির হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশ গ্রহণ করতে দেখা যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায়

1

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

2

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

3

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

4

নির্বাচনী অলিম্পিকসের হাস্যরসের মহড়া

5

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

6

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

7

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

8

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

9

জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

10

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

11

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা ডক

12

আমরা ক্ষমতায় আসলে কারো ঘর ছেড়ে পালাতে হবে না-মুফতি আবু বকর

13

সাতক্ষীরা-২ আসনে আব্দুল আলিমের মনোনয়নের দাবীতে সড়ক অবরোধ কর

14

সীমান্তে যুদ্ধের দামামা

15

নারায়ণগঞ্জে নির্বাচনী মাঠে নারীরা অনুপস্থিত

16

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

17

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বির

18

সুবর্ণচরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ আত্মসাৎ

19

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সঙ্গে জেলা প্রশা

20