জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম মহানগরী জামায়াতের দায়িত্বশীল বৈঠকে শাহজাহান চৌধুরী

পতিত স্বৈরাচারের রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করে নির্বাচনের পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, সাবেক এমপি ও চট্টগ্রাম-১৫ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর দেওয়ানবাজারস্থ বিআইএ কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বশীলদের এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, সাবেক ছাত্রনেতা আ ন ম জোবায়ের ও মোহাম্মদ রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও সংকট কাটেনি। দ্রæত প্রশাসনের সব ইউনিটকে সংস্কার করে দেশকে একটি গ্রহণযোগ্য নির্বাচনের উপযোগী করতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

1

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

2

তল্লাশির আগেই পালাল চালক

3

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

4

বেনাপোলে ২ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

5

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

নওগাঁ বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনা

7

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

8

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সেনবাগ উপজেলা কমিটির

9

কোম্পানীগঞ্জে জামায়াত আমিরের ক্ষমতার দাপটে ফসলি জমি ধ্বংসের

10

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

11

জামায়াত কর্মী জুয়েল বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক তথ্যপ্রচ

12

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

13

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

14

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

15

ব্রাহ্মণবাড়িয়া ৪ (কসবা -আখাউড়ায়) জনমনে জনপ্রিয় কবীর আহমেদ ভু

16

ফরিদপুরে যমুনা হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা ল

17

নোয়াখালীতে হাতের অপারেশন করতে গিয়ে প্রাণ গেল নারীর

18

কালকিনিতে অবৈধ যানবাহন বন্ধে অভিযান জরিমানা আদায়

19

ফিসনেট প্রকল্প এর সহযোগিতায় তালতলী বহুঅংশীজনীয় মৎস্যজীবী প্ল

20