জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খেলাধুলা-সংস্কৃতি আর সম্প্রীতির বাংলাদেশই আমাদের লক্ষ্য—আমান উল্লাহ আমান

মো. নাজিউল্লাহ ভূইয়া।।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্মীয় সমঅধিকারের ভিত্তি স্থাপন করে গেছেন। বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতি, সংস্কৃতি ও খেলাধুলার উন্নয়নে বিশ্বাসী।

তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করবে। ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার সবার—এই নীতিতে বিএনপি বিশ্বাস করে। পূজা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে জন্য নেতাকর্মীরা সার্বক্ষণিক পাহারায় থাকবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের ভাওয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান আরও বলেন, কেরানীগঞ্জের জন্য আমার জীবন ও যৌবন ব্যয় করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ঢাকা-২ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। বিএনপিকে সুযোগ দিলে অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম শেষ হবে, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা-২ আসনের সম্ভাব্য প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, কেরানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরি করা হবে। তরুণরা খেলাধুলা ও সংস্কৃতির চর্চায় মনোযোগী হলে তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে দূরে থাকবে। আমাদের লক্ষ্য—একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সম্প্রীতিময় কেরানীগঞ্জ গড়ে তোলা।


কেরানীগঞ্জের ১৫টি ভেন্যুতে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেয় মোট ৩২টি দল। শুক্রবার অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় ঘাটারচর ক্রীড়া চক্র ও তালেপুর আকবর স্পোর্টিং ক্লাব।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে রাফাতের গোলে এগিয়ে যায় ঘাটারচর ক্রীড়া চক্র। এরপর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় তারা। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে শিরোপা ঘরে তোলে ঘাটারচর ক্রীড়া চক্র।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ মডেল থানা ক্রীড়া সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. ইসমাইল হোসেন জাকির। এসময় উপস্থিত ছিলেন কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন ফারুকী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজি শামিম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সহসভাপতি নাজিম উদ্দিন, তারানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আশরাফ উদ্দিন ফারুকী, শাক্তা ইউনিয়ন বিএনপি সভাপতি মহসিন মন্টু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাজি মো. সাইফুল ইসলাম, জাসাস আহ্বায়ক শাফায়াত হোসেনসহ  হাজার হাজার খেলাপ্রেমি দর্শক।সকলে  উৎসবমুখর পরিবেশ উক্ত ফাইনাল  খেলাটি উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে উপজেলা বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালিত

1

মানিকগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে হেরোইনসহ শীর্ষ মাদক ক

2

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

3

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ডাঃ ইক

4

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক ত

5

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

6

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

7

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

8

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

9

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

10

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শ্মশানে সৎকারে বাধা, মরদেহ নিয়ে বিক্ষোভ

11

মাদারীপুর জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

12

কৃষি মানেই কৃষি বাজার - জি এ টুটুল

13

মধুপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা

14

কৃষিনীতি বাস্তবায়নে FSFSSO প্রতিনিধিত্ব দাবিতে মণিরামপুরে এ

15

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

16

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত গজারিয়ার জেসমি

17

দৌলতপুরপ ডিএমআইই পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

18

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

19

দিনাজপুর ৬ আসনে আনুষ্ঠানিক প্রচারণায় বিএনপি ও জামায়াত: মাঠে

20