জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করতে কলাপাড়ায় ৮ দলীয় জোটের প্রস্তুতি সভা

তোফাজ্জল হোসাইন সিপাহী 

আগামী ২ ডিসেম্বর–এ বরিশাল বিভাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস,নেজামে ইসলাম পার্টি,বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও

জাতীয় গণতান্ত্রিক পার্টি এ আট দলীয় জোট ঘোষিত বিভাগীয় মহা সমাবেশ। এ সমাবেশ সফল করতে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।

রবিবার বিকেল চারটায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ উপলক্ষে এক যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃত্ব দেন পটুয়াখালী ১১৩ এর ৪ আসনের বাংলাদেশের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান। এতে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, বরিশাল বিভাগীয় মহাসমাবেশকে শান্তিপূর্ণ ও স্মরণীয় করতে মাঠপর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে। তারা কলাপাড়া উপজেলা থেকে সর্বোচ্চ সংখ্যক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন।

স্থানীয় পর্যায়ে প্রচারণা জোরদার, পরিবহন ব্যবস্থাপনা, কর্মী–সমর্থকদের সংগঠিত উপস্থিতি নিশ্চিত করা এবং সমাবেশের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়।

সভা শেষে মহান আল্লাহর নিকট মহাসমাবেশের সফলতা কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

1

প্রতিশ্রুতি পূরণে রায়পুর সরকারী হাসপাতাল পেলো জামায়াতে প্রার

2

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাড় কাঁপানো শীত বিপর্যস্ত জনজীবন

3

নীলফামারী-৪ আসনে সিদ্দিকুর আলম সিদ্দিকের মনোনয়ন বৈধ

4

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

5

বিখ্যাত শহর ফিলাডেলফিয়া কনভেনশনে 'মুনা কনভেনশন ২০২৫ অনুষ্ঠিত

6

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

7

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

8

মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে কালকিনি উপজেলা প্রশাসনে

9

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

10

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

11

তারেক রহমানকে দেখতে হোসেনপুরের ২০ হাজার নেতাকর্মী এখন রাজধান

12

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে সেলিম রেজার নির্বাচনী প্রচারণা

13

ভাঙ্গুড়ায় এক মাদক সেবী ও বিস্ফোরণ মামলায় আ.লীগ ও যুবলীগ

14

শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষ

15

কালিয়াকৈর এ মাদ্রাসার ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

16

ব্র্যাকের মানবিক উদ্যোগ ভাঙ্গুড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতর

17

ব্রাহ্মণবাড়িয়ায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিক

18

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যশোর রাইটস এর সংবাদ সম্ম

19

নওগাঁ -১, জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রায়হানের কবর জিয়ারতে

20