জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

কটিয়াদীতে কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত

আনিসুজ্জামান।।

কিশোরগঞ্জের কটিয়াদীতে কমিউনিস্ট পার্টির উপজেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ আগস্ট শনিবার সন্ধ্যায় কটিয়াদী রঞ্জু মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি কমরেড সেলিম উদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আবদুর রহমান রুমী,  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি কমরেড সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড আবুল হাসেম এবং সাধারণ সম্পাদক কমরেড রন্জিত কুমার সরকার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোস্তফা কামাল নান্দু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক কমরেড শেখ মোহাম্মদ জমশেদ। এছাড়া জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ বিভিন্ন শাখার প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে কাউন্সিল অধিবেশনে সম্পাদকীয় প্রতিবেদন অনুমোদন করা হয়। পরে ২৫ সদস্য বিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়। এতে কমরেড সেলিম উদ্দিন খান কে পুনরায় সভাপতি, কমরেড মোস্তফা কামাল নান্দু সাধারণ সম্পাদক এবং কমরেড শেখ মোহাম্মদ জমশেদ সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সম্মেলন শেষে লাল পতাকায় সজ্জিত বর্ণাঢ্য মিছিল কটিয়াদী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এখই স্থানে এসে শেষ হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

1

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

2

ফুলবাড়ীতে শীত ও ঘন কুয়াশায় বোরো চারা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

3

গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে প্রতারণা

4

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

5

টাঙ্গাইলে খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

6

গাছের ডালে ঝুলছিল অজগর, অক্ষত অবস্থায় উদ্ধার

7

রংপুরে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভ

8

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

9

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

10

চাঁপাইনবাবগঞ্জে ইকোর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে উন্নত খাবার

11

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

12

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

13

জামাত নেতার বাড়ির সামনে সরকারি রাস্তার গাছ যখন নিরাপদ নয়

14

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

15

ঠাকুরগাঁওয়ে বাসর রাতে মুখ ধোয়ার পর বদলে গেল কনে, আদালতে মামা

16

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

17

চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ারী মো: জাফর-২৫ এক যুবক আ*ত্ন*হ*ত্য

18

১০ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

19

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

20