জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে গর্বের আলো

 এম.এইচ কাশফি

সাধারণ এক গ্রামের মেয়ে, সীমিত সুযোগ-সুবিধা আর অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে যে অসাধারণ সাফল্যের গল্প লিখেছে, তার নাম মাহাবুবা সুলতানা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫–২৬ এর সি ইউনিটে মেধা তালিকায় ২য় স্থান অর্জন করে তিনি আজ ফটিকছড়ির গর্বে পরিণত হয়েছেন।
মানবিক বিভাগ থেকে পড়াশোনা করা মাহাবুবা ছিলেন ফটিকছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী। সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পরিশ্রমের মাধ্যমেই তিনি এই সাফল্যের শিখরে পৌঁছান। তাঁর এই কৃতিত্বের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে Authentic University Admission Coaching—যার সুপরিকল্পিত গাইডলাইন, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও নিয়মতান্ত্রিক প্রস্তুতি তাঁকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলে।

স্থানীয়দের মতে, মাহাবুবার এই ফলাফল প্রমাণ করে—গ্রাম থেকে এসেও সঠিক পরিচর্যা, পরিকল্পিত প্রস্তুতি ও দৃঢ় মনোবল থাকলে জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন সম্পূর্ণ সম্ভব। তাঁর এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

মাহাবুবা সুলতানা বলেন,
“অথেন্টিকের সঠিক গাইডলাইন ও নিয়মিত অনুশীলন না থাকলে এই সাফল্য সম্ভব হতো না। আমি আমার শিক্ষক ও পরিবারের প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখযোগ্য বিষয় হলো, মাহাবুবা সুলতানা কেবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই নিজেকে সীমাবদ্ধ রাখেননি। দেশের সুনামধন্য শিক্ষার আতুড়ঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটেও তিনি নিজের অবস্থান নিশ্চিত করেছেন। এতে করে তাঁর সাফল্য পেয়েছে নতুন মাত্রা।

গ্রামের এই কৃতী সন্তানের স্বপ্নছোঁয়া অর্জন আজ ফটিকছড়ির আকাশে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। অথেন্টিক থেকে শুরু হয়ে অথেন্টিক সাফল্যের ছোঁয়ায় মাহাবুবা সুলতানার এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে আরও বড় স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

1

নাচোলে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

2

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

3

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

4

ঈশ্বরগঞ্জে যুব উন্নয়ন অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

5

গোয়ালন্দে মানবাধিকার রক্ষায় সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশ

6

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা

7

দিনাজপুরে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা

8

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

9

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

10

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

11

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

12

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

13

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

14

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

15

আবারো রম রমা মাদক ব্যাবসাতে লিপ্ত হচ্ছেন গাজীপুরের বেকার যুব

16

মাদক

17

বৃক্ষ বিতারন কর্মসূচি

18

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

19

টাঙ্গাইলের ৮ আসনের মধ্যে ৭টিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষ

20