জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদলের ইসি ঘেরাও: পোস্টাল ব্যালটে পক্ষপাত ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ

মোঃ রাতুল হাসান লিমন
নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট সংক্রান্ত সিদ্ধান্তে পক্ষপাত, রাজনৈতিক হস্তক্ষেপ এবং বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বিতর্কিত হস্তক্ষেপের অভিযোগ তুলে আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল)।
সকাল থেকেই ইসি কার্যালয়ের সামনের রাস্তায় শত শত ছাত্রদল নেতাকর্মী জড়ো হন। তারা নিরাপত্তা বেষ্টনীর বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
ছাত্রদলের অভিযোগ, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কমিশন পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিয়েছে, যা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গভীর সংশয় সৃষ্টি করেছে। এছাড়া বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসি যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী পদক্ষেপ নিচ্ছে বলে দাবি করা হয়।
তৃতীয় অভিযোগ হলো— শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্র সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন নির্বাচনে ইসির নজিরবিহীন ও বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিচ্ছে। এর মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের কারচুপির নীলনকশা প্রস্তুত করা হচ্ছে বলে ছাত্রদলের দাবি।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকদের বলেন, “আমরা আজ ইসির কাছে জবাবদিহিতা দাবি করতে এসেছি। বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব ও জবরদস্তিমূলক সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
এদিকে কর্মসূচি চলাকালে ইসি ভবনের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। ছাত্রদলের এই ঘেরাও কর্মসূচি আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনারই একটি অংশ বলে মনে করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে নারীসহ আটকের ভিডিও ভাইরাল: স্বেচ্ছাসেবক দল নেতা ব

1

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

2

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

3

নোয়াখালীতে বিএনপির জন-জিজ্ঞাসা বিষয়ক আলোচনা সভা

4

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

5

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

6

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

7

টাংগাইলের নাগরপুরে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ

8

এপেক্স ক্লাব অফ মাদারীপুরের এজিএম ও হুইলচেয়ার বিতরণ

9

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

10

সাইলী হইতে দোতারা ব্রিজ পর্যন্ত রাস্তায় গর্তের কারণে চলাচল স

11

টাঙ্গাইলে জাতীয় পাটির অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

12

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

13

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

14

পিরোজপুর–৩ (মঠবাড়িয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ

15

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

16

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

17

লৌহজংয়ে ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

18

ওভারটেকিংয়ের সময় ঈশ্বরগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১

19

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

20