জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ভারতের সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী, বিতর্কের ঝড়

‘আবির গুলাল’ সিনেমাটি ভারতে মুক্তি পায়নি। কারণ, ভারতীয় অভিনেত্রী বাণী কাপুরের সঙ্গে সিনেমাটিতে ছিলেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। এবার বিতর্ক শুরু হয়েছে দিলজিৎ দোসাঞ্জের নতুন হরর–কমেডি ছবি ‘সরদারজি-৩’ নিয়ে। কারণ, সিনেমাটির নায়িকা পাকিস্তানের হানিয়া আমির। খবর ইন্ডিয়া টুডের

গতকাল রোববার দিলজিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার শেয়ার করে মুক্তির তারিখ ঘোষণা করেছেন। সঙ্গে এ–ও জানিয়েছেন সিনেমাটি কেবল ভারতের বাইরেই মুক্তি পাবে।

নিজের ইনস্টাগ্রাম পেজে ট্রেলারটি শেয়ার করে দিলজিৎ লিখেছেন, ‘“সরদারজি-৩” সিনেমাটি ২৭ জুন শুধু বিদেশে মুক্তি পাচ্ছে।’ পেহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে ছবিটি ভারতে মুক্তি পাবে না।

‘সরদারজি-৩’-এর ট্রেলারের ইউটিউব লিংকটি ভারতে ব্লক করা হয়েছে; অর্থাৎ ভারতীয় ব্যবহারকারীরা এটি দেখতে পারছেন না। ইউটিউবে লেখা দেখাচ্ছে, ‘আপলোডার এই ভিডিও আপনার দেশে অনুমোদন করেননি।’ তবে ছবির টিজার ও গানগুলো ভারতে দেখা যাচ্ছে।

ছবিতে দিলজিৎ দোসাঞ্জ, হানিয়া আমির ও নেরু বাজওয়া অভিনয় করেছেন। ২৫ জুন বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটির মুক্তির কথা ছিল।

তবে কাস্টিং নিয়ে বিতর্কের মুখে পড়েছে। ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ এই ছবির বিরুদ্ধে আপত্তি জানিয়েছে এবং সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনকে ছবিটিকে ছাড়পত্র না দেওয়ার অনুরোধ করেছে। তাদের আপত্তি মূলত পাকিস্তানি অভিনেতা নিয়ে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টবগী ৪ নং ওয়ার্ডে মহিলা দলের পরামর্শ সভা

1

পার্বতীপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ ভোটের’ পক্ষে

2

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম

3

পার্বতীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও কুইজ প্রতিযোগি

4

সাতক্ষীরায় জেলা জাতীয় যুব শক্তির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন

5

শুধুই আশ্বাস মেলে, হয় না সেতু

6

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা, হ

7

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

8

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

9

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী, ক্রেতাদের স্বস্তি

10

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

11

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

12

লোককবি রাধারমণ দত্ত এর ১১০তম প্রয়াণ দিবস উপলক্ষে আলোচনা সভা

13

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর

14

কালিয়াকৈরে গীতা পাঠ ও প্রার্থনায় খালেদা জিয়ার রোগ মুক্তি কাম

15

শীত মোকাবিলায় রায়গঞ্জে দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন

16

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

17

৬ বছর ধরে সাঁকো দিয়ে সেতু পারাপার

18

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

19

ঠাকুরগাঁও-২ আসনে এবি পার্টির ঈগল প্রতীকে লড়বেন সংসদ সদস্য প্

20