Mst: Meherun Nesa
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

আইসিসি অ-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। আল ফাহাদের দারুণ বোলিংয়ে ভর করে দলটিকে ২৩৮ রানে অলআউট করে দিয়েছে আজিজুল হাকিম তামিমের দল। জিততে হলে এখন ৪৯ ওভারে বাংলাদেশের চাই ২৩৯ রান।

টস জিতে জাওয়াদ আবরার বোলিং নিয়েছিলেন। সে সিদ্ধান্তটা যে সঠিকই ছিল, সেটা বাংলাদেশের বোলাররা ভালোভাবে ভালোভাবে প্রমাণ করছেন। শুরু থেকে ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ। অর্ধেক ইনিংস হাওয়া হয়ে গেছে ১১৯ রান তুলতেই। শেষ পাঁচ উইকেটে সমান ১১৯ রানই তুলেছে দলটা। অলআউট হয়েছে ২৩৮ রানে।

শুরুটা করে দিয়েছিলেন আল ফাহাদ। ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রেকে কালাম সিদ্দিকির ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান তিনি। এর পরের বলেই তিনি শিকার করেন বেদান্ত ত্রিবেদীকে। ১২ রানে ২ উইকেট খুইয়ে বিপাকে পড়ে যায় ভারত।

এরপর বৈভব সূর্যবংশী একাই চেষ্টা করেছিলেন ভারতকে তরিয়ে নেওয়ার। ৩০ বলে ফিফটি তুলে বাংলাদেশকে চোখরাঙানি দিচ্ছিলেন। তবে এরপরই বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম দারুণ ভাবে ভারতকে চেপে ধরেন বোলারদের অদলবদল করে। ৩০ বলে ফিফটি করা বৈভব আউট হওয়ার আগ পর্যন্ত খেলেছেন আরও ৩৭ বল, রান তুলতে পেরেছেন আর মোটে ২২টি।

মাঝে আবার বিহান মালহোত্রার উইকেট তুলে নেন অধিনায়ক তামিম নিজেই। এরপর বৈভব যখন থিতু হয়ে ইনিংস গড়ায় মন দিয়েছিলেন, তখন আঘাত হানেন শুরুর স্পেলে বেশ রান দেওয়া ইকবাল হোসেন ইমন। তার বলে কাউ কর্নার দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে আল ফাহাদের হাতে ক্যাচ দেন বৈভব। ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলে ফেরেন তিনি।

এরপর খুব দ্রুতই পঞ্চম উইকেট তুলে নেয় বাংলাদেশ। হরবংশ পাঙ্গালিয়াকে ফেরান সেই ইমনই। ১১৯ রানে ৫ উইকেট খুইয়ে বসে ভারত।

তবে এরপরই অবশ্য প্রতি আক্রমণ শুরু করেন অভিজ্ঞান কুণ্ডু ও কনিষ্ক চৌহান। দুজন মিলে ষষ্ঠ উইকেটে তোলেন ৪৫ বলে ৫৪ রান।

কনিষ্ককে ফিরিয়ে এই জুটি ভাঙেন অধিনায়ক তামিম। এরপর পর বাংলাদেশ ভারতকে বড় জুটি গড়তে দেয়নি ঠিক, কিন্তু ভারত ছোট ছোট অথচ কার্যকর কিছু জুটি পেয়ে গেছে, যা তাদের নিয়ে গেছে লড়াকু পুঁজির দিকে।

ইনিংসের ৩৯তম ওভারে ফাহাদ ভয় ধরিয়ে দিয়েছিলেন খানিকটা। চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ৪ বল করেই। সে ওভারে রিজান হোসেন ক্যাচও ছেড়েছিলেন। পরে সাদকে দিয়ে ওভার শেষ করার পর নামে বৃষ্টি। ৬৪ মিনিট খেলা বন্ধ থাকে। খেলার দৈর্ঘ্য কমে ১ ওভার করে।

তবে এই বৃষ্টির পরই বাংলাদেশ পেয়ে যায় সপ্তম উইকেটের দেখা। আমব্রিশকে ফেরান শেখ পারভেজ জীবন।

শুরুটা করেছিলেন ফাহাদ। শেষটাও করেন তিনি। শেষ তিন উইকেট নিয়ে ভারতকে অলআউট করেন তিনিই। তুলে নেন এবারের বিশ্বকাপে তো বটেই, নিজের ক্যারিয়ারেরও প্রথম ফাইফার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ২৩ বছর পর পা দেবেন তারেক রহমান

1

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

2

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

3

নোয়াখালীতে দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অপসারণ

4

ইসলামপুরের নাপিতের চর সড়কে ‘মরণফাঁদ’: গালপুরা ব্রিজে আবারও ট

5

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

6

নাসিরনগর কচুয়ায় শায়িত আছেন ৩৬০ জনের অন্যতম সৈয়দ মিরাণ শাহ তা

7

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

8

কালিয়াকৈরে বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভ

9

বেনাপোল সীমান্তে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

10

সাংবাদিক মঈন উদ্দিন সরকার সুমনের জন্মদিন পালন করলেন সহকর্মীর

11

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দা

12

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

13

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

14

শাহনগর মাদীনাতুল উলুম মাদরাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

15

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

16

সুন্দরবনে কাকঁড়া ও মাছ শিকারের সময় তিনজন জেলে আটক

17

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

18

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

19

তাড়াইলে হাতপাখার এমপি প্রার্থীর আগমন

20