জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংবাদ সম্মেলন

মোঃ গোলাম জাকারিয়া 

চাঁপাইনবাবগঞ্জে পাঁচ মাস ধরে নিখোঁজ স্বামীর সন্ধান ও শশুরবাড়ির লোকজনের শারীরিক-মানসিক নির্যাতনের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক নারী।রবিবার (০৯ নভেম্বর) বিকেলে জেলা শহরের বাতেন খাঁর মোড়স্থ একটি অফিসে এই সংবাদ সম্মেলন করেন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলী গ্রামের মৃত নওশেদ আলীর মেয়ে গৃহবধূ নারগিস বেগম।

সংবাদ সম্মেলনে নারগিস বেগম বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন চালায় স্বামী ও তার পরিবারের লোকজন। ৫ লাখ টাকা, মোটরসাইকেল ও ফার্মেসী তৈরির জন্য টাকা দাবি করে। না দিতে পারলে ঘরে বন্দি করে বেধড়ক মারধর করে তারা। এমন নির্যাতনের শিকার হয়ে ডিভোর্স চাইলেও দেনমোহর না দেয়ার কারনে সেটিও করছে না। বরং শশুরবাড়ির লোকজন আমার স্বামীকে গত ৫ মাস ধরে ভারতে লুকিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, আমার ৩ বছর বয়সী মেয়ের কোন খরচ দিচ্ছে না কয়েকমাস ধরে। এনিয়ে আদালতে মামলা করলেও কোন সুরাহা পায়নি। পুরো অসহায় অবস্থায় দিন যাপন করছি। একটি ক্লিনিকে চাকুরি করে কোনক্রমে মেয়ে নিয়ে জীবনধারণ করছি। আমি স্বামীর সন্ধান ও আমার উপর জুলুম নির্যাতনের বিচার চাই। সংসাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নারগিস বেগমের বোন হাসমত আরা, মেয়েসহ পরিবারের সদস্যরা। নিখোঁজ বুলবুল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এবিষয়ে তদন্ত চলমান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী সভা অনুষ্টিত

1

আচরণবিধি মেনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

2

আশাশুনিতে মোবাইল কোর্টে ৩ জনকে জেল

3

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

4

সরাসরি আইন লঙ্ঘনের পরও ইসি তারেক রহমানকে শোকজ দেয়নি

5

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

6

ঈশ্বরগঞ্জে ‘ফ্রি’ ভেটেরিনারি সেবা

7

ইসির সামনে রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধনের দাবিতে বিক্ষোভ

8

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

9

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

10

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারাম খেলার প্রতিযোগিত

11

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

12

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

13

পাবনা অজ্ঞাত পরিচয়ের কিশোরের মরদেহ উদ্ধার

14

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

15

মাদারীপুর- ২ ও ৩ আসনে বিএনপি জামায়াতের মনোনয়নপত্র জমা

16

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

17

সরিষাবাড়ীতে বিএনপির কর্মী সমাবেশ

18

বগুড়ায় শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামন

19

শ্রীমঙ্গলের হাইল হাওরের লাল শাপলার রাজ্যে পর্যটকের ঢল

20