জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে হত্যা মামলাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ সম্মেলনের প্রতিবাদ

মোঃ মশিউর রহমান
দিনাজপুরের পার্বতীপুরে সংঘটিত এক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ তোলার প্রতিবাদ জানিয়েছেন পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাহাফিজুল ইসলামের মৃত্যু নিয়ে তার ছেলে সজিব ইসলাম যে সংবাদ সম্মেলন করেছেন, সেখানে সত্যকে উপেক্ষা করে রাজনৈতিক বিদ্বেষ থেকে বিএনপি নেতাদের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করা হয়েছে।
তিনি আরও জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ঘটনাটি শ্যালিকার সঙ্গে পরকীয়া জনিত পারিবারিক বিরোধের জের ধরে সংঘটিত হয়েছিল। এ বিষয়ে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দায়িত্ব পুলিশের হলেও একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক লাভের আশায় নিহতের ছেলেকে ভুল তথ্য দিয়ে প্রলুব্ধ করেছে। সেই সূত্র ধরে মিথ্যা ও বানোয়াট তথ্য সাজিয়ে বিএনপি ও স্থানীয় নেতাদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর সংবাদ সম্মেলন করানো হয়েছে।
এ জেড এম মেনহাজুল হক বলেন, “একটি হত্যা মামলায় পিতার হত্যার বিচার দাবি না করে রাজনৈতিক ব্যক্তিদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এটি পরিকল্পিত কুৎসা রটনার অংশ।”
তিনি ভিত্তিহীন ও বানোয়াট প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট মহলকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। একইসঙ্গে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধক্ষ্য আহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খয়রাত হোসেন কাজী, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক আবু বক্কর সিদ্দিক, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শরিফুল ইসলাম বাবুসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাচারিতা ও খেলাপি ঋণের পাহাড়ে চাপা একীভূত ব্যাংকগুলো,

1

জৈন্তাপুরের লাল শাপলা বিলের সৌন্দর্যে নতুন মাত্রা, তরুণ সাংব

2

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

3

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

4

ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরি, ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমান

5

শিবচরে ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি

6

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

7

নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত

8

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

9

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

10

বগুড়ায় পরকীয়ার জেরে স্বামীকে খুন

11

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

12

রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে এনটিআরসিএর হাতে প্রধান ও সহ.প্রধান

13

সুষ্ঠু নির্বাচনের দৃঢ় প্রত্যয়ে ত্রিশালে মহড়া

14

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

15

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

16

ধামরাইয়ে র‌্যাবের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ যুবক আটক

17

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

18

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন, বিএনপির ৬ নেতা বহি

19

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

20