জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল বিশ্বরোডে বায়ুদূষণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোহাম্মদ আলী মাস্টার
ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা- সিলেট, ঢাকা -ব্রাহ্মনবাড়ীয়া মহাসড়কের সরাইল বিশ্বরোডে (২৯নভেম্বর শনিবার) সকাল ১১ ঘটিকায় বিশ্বরোড় ও পার্শবর্তী এলাকার দোকান মালিক ও কর্মচারী সমিতি, মাইক্রোবাস কর্মচারী ও মালিক সমিতি, সিএনজি চালক সমিতি, রেস্টুরেন্ট মালিক ও কর্মচারী সমিতি, কাপড় ব্যবসায়ী সমিতি, হকার্স সমিতি, আশপাশের গ্রামের বাসিন্দা এবং পথচারীদের উপস্থিতিতে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোঃ মেহেদী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির  উপদেষ্টা, ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকা  থেকে মনোনয়ন প্রত্যাশী শেখ শামীম। মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, রাস্তার সংষ্কার কালীন সময়ে রোডস এন্ড হাইওয়ে র অবহেলার কারণে নিয়মিত পানি না দেওয়ায় এবং দৈনিক কমপক্ষে তিনবার পানির ব্যবস্থা না করায় এলাকায় দৃশ্যমান বায়ুদূষণে জনজীবন বিপন্ন হতে যাচ্ছে। অতিরিক্ত ধুলাবালি, ময়লা আবর্জনায় শ্বাসকষ্ট, বুকব্যথা ,চর্মরোগসহ  বিভিন্ন প্রকার রোগব্যধিতে আক্রান্ত হচ্ছে এলাবাসী। যানবাহনের দ্রুতগতি, হর্ণের বিকট শব্দে যাত্রী পারাপার ও চলাচলের ব্যাঘাত ঘটছে নিত্যনৈমিত্তিক। বিশেষ করে শিশু এবং বয়স্কদের সমস্যা হচ্ছে সবচেয়ে  বেশি। হোটেল মালিকরা  জানান,অতিরিক্ত ধুলাবালির কারণে ব্যবসায় কাস্টমারের অভাবে লোকসান যাচ্ছে। কাপড় ব্যবসায়ীদের খরিদ্দার কমে গেছে, ফলফলাদির উপর ধুলাবালি জমে থাকায় ক্রেতারা আসছেনা।এ বিষয়ে উপজেলা  নির্বাহী অফিসার মোঃ আবু বকর সরকারের সাথে কথা বললে তিনি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টিতে আনবেন বলে ইনকিলাবকে জানান।এবিষয়ে রোডস এন্ড হাইওয়ে প্রকল্প  ব্যবস্থাপক মোঃ মোস্তাক আহমেদ জানান, আমরা ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি দৈনিক যেন কমপক্ষে ২/৩ বার পানি দেওয়া হয়। শুষ্ক মৌসুমে এর মাত্রা বাড়ানোর ব্যবস্থাও  নেওয়া হয়েছে, এছাড়া আমাদের সাথে সংশ্লিষ্ট প্রকল্পকেও এবিষয়ে অনুরোধ করা হয়েছে। আশা করছি আর  সমস্যা হবেনা।
যথাযথ কর্তৃপক্ষের নিকট  ভুক্তভোগীসহ  সকলের দাবী দৈনিক কমপক্ষে তিনবার পানি দেওয়া, জনবহুল  বিশ্বরোড় এলাকায় ভারী যানবাহনের গতি ধীর করা এবং হর্নের শব্দ সীমিত করা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

1

কয়রায় প্লাষ্টিক পলিথিন দূষন প্রতিরোধে ব্যবসায়ীদের করনীয় বিষয়

2

ঘাটাইলে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে হানাদারমুক্ত দিবস পালি

3

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

4

আবারো রম রমা মাদক ব্যাবসাতে লিপ্ত হচ্ছেন গাজীপুরের বেকার যুব

5

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

6

জনসম্মুখে ধরল, পরে ছাড়ল-ডিবির আচরণে প্রশ্ন

7

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

8

গাজীপুরে কাল তারেক রহমানের আসছেন

9

শিবগঞ্জে ধানের শীষের বিজয়ের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

10

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

11

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

12

ইয়াবাসহ নোয়াখালীর শীর্ষ মাদক কারবারি দুই জন গ্রেপ্তার

13

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

14

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

15

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

16

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

17

সরাইলে মাধ্যমিকের ২৬.২১, মাদ্রাসার ৪৬.৩৭ ভাগ বই আসেনি, সংকট

18

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

19

কুড়িগ্রামের আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয

20