মোঃ আবীর হাসান
প্রকাশঃ 5-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

 সাভারের শীর্ষ সন্ত্রাসী পাগলা জুয়েল ওরফে ঘারকাটা জুয়েল কে গ্রেফতার করেছে র‍্যাব।র‍্যাবের অভিযানে এই গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী মাসুদ বিদেশী পিস্তল সহ আশুলিয়া থেকে গ্রেফতার হয়। এসময় জুয়েলসহ অন্যরা পালিয়ে গেলেও ফের বগুড়ায় অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেফতার করে র‍্যাব-৪।১লা মে সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান।তিনি জানান, গত তিনদিন আগে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান চালিয়ে পাগলা  জুয়েল এর সহযোগী আরেক শীর্ষ সন্ত্রাসী মাসুদকে গ্রেফতার করা হয়।এসময় তাদের থেকে ১ টি বিদেশী পিস্তল,  ১ টি ম্যাগাজিন, ৩ টি তাজা গুলি, ০১টি চাইনিজ কুড়াল, ০১ টি চাপাতি সহ আরো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েল  সহ তার অন্যান্য লোকজন পালিয়ে যায়।পরবর্তীতে তথ্য প্রযুক্তির সাহায্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার  রাত প্রায় সাড়ে তিনটার দিকে র‍্যাব-৪, সাভার ও র‍্যাব-১২ বগুড়া ক্যাম্পের যৌথ অভিযানে বগুড়া জেলা  ধুনট থানার মাঠপাড়া এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী পাগলা জুয়েল কে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোর জেলা পুলিশের ট্রাফিক সেবা সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

1

আওয়ামী লীগকে ফেরাতে আমেরিকার মাস্টারপ্ল্যান : রনি

2

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে ইং

3

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

4

বেনাপোল দিয়ে ভারত থেকে ১৩ হাজার ৫২৮ মেট্রিকটন চাল আমদানি

5

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

6

নবাবগঞ্জে গভীর রাতে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরন

7

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

8

টেপ বল বিপিএল টুর্নামেন্টের ফাইনালে বিজয় খুলনা টাইগার্স

9

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা

10

ঝালকাঠিতে নানা আয়োজনে ইয়াস এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

11

বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হ

12

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

13

চাঁপাইনবাবগঞ্জে সোনা মসজিদ প্রেস ক্লাবের সাধারণ সভা ও মিলনমে

14

স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম শুরু, এসএমএসে জানা যাবে কার্ড

15

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

16

পটুয়াখালীর গলাচিপায় যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি দম্পতি

17

গ্যাস সংকটে উত্তাল যাত্রাবাড়ী-শনিরআখরা: সড়ক অবরোধে স্থবির ঢ

18

গলাচিপায় জৌনপুরী খানকা মাঠে বিশাল আলোচনা সভা ও র‍্যালি ঐক্য

19

গণমাধ্যমে হামলা করে নির্বাচন বানচালের চেষ্টা করা হয়েছে

20