রবিউল বাপ্পী
প্রকাশঃ 19-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

কেন সিনেমা মুক্তির তারিখ পেছালেন আমির

সেই কবে মুক্তি পেয়েছিল ‘তারে জামিন পার’। ২০০৭ সালে মুক্তি পাওয়া সিনেমাটির কথা এখনো মনে আছে অনেক ভক্তের। বছর দু-এক আগে যখন সিনেমাটির সিকুয়েলের কথা আলোচনায় আসে, তখন থেকেই ভক্তদের অপেক্ষা, কবে প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি। কয়েক দফা মুক্তির তারিখ বদলের পর অবশেষে জানা গেল সিনেমাটির মুক্তির দিনক্ষণ।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, আগামী ২০ জুন সিনেমাটি মুক্তি পাবে। এর আগে জানা গিয়েছিল, সিনেমাটি আগামী ৩০ মে মুক্তি পাবে। কিন্তু নতুন খবর অনুযায়ী, মুক্তির তারিখ প্রায় এক মাস পিছিয়েছে।

এ সিনেমা দিয়েই ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আবার সিনেমায় প্রত্যাবর্তন করছেন আমির। আমির তাঁর এই নতুন স্পোর্টস ড্রামা ৩০ মে বড়পর্দায় মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু বক্স অফিসের কথা মাথায় রেখে ছবি মুক্তি সপ্তাহ দুয়েক পিছিয়ে দিয়েছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। ৩০ মের বদলে ছবিটি মুক্তি পাবে ২০ জুন। ছবির সম্পাদনা ইতিমধ্যেই শেষ।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘সিতারে জামিন পার’ স্পোর্টস ড্রামা হলেও ছবিতে হিউমার ও ড্রামার নিঁখুত মিশেল থাকবে, যা আমিরের ছবির বিশেষত্ব। ছবিতে কোন ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে? কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘ছবির চিত্রনাট্য শুনেই আমার গল্পটা পছন্দ হয়েছিল। তবে ছবিতে আমি মুখ্য চরিত্রে নই, ছোট চরিত্রে থাকব।’

জুনে আমির খানের ছবির পাশাপাশি মুক্তি পেতে চলেছে ‘হাউস ফুল ৫’। তারকাবহুল এ সিনেমার সঙ্গে আমিরের টক্কর কেমন হয়, সেটাই এখন দেখার বিষয়। আপাতত আমির প্রচারের কাজে ব্যস্ত। সিনেমাটি যত মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাই করছেন অভিনেতা। ২০০৭ সালের পর ২০২৫ সালে আরও একটি মনে রাখার মতো সিনেমা দেখার জন্য অপেক্ষা রয়েছেন ভক্তরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে ছাত্র শিবিরের উদ্যোগে দারসুল কুরআন অনুষ্ঠিত

1

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

2

দিনাজপুরে ই-ট্রাফিক জরিমানা আদায়ে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ

3

চট্টগ্রাম-১৩আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত ছৈয়দ মোহাম্মদ শাহাজাহা

4

আগামী ২ ফেব্রুয়ারী জনসভা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল জামায়াতের উ

5

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

6

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা

7

উইজডম অ্যাটায়ার্সে পুলিশের অভিযান, সেলিম ওসমানের সন্ধান মেলে

8

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নোবিপ্রবি উপাচার্যের শোক প্রকাশ

9

পোরশায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

12

হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

13

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে দুটি আসনে ১১ টি মনোনয়নপত্র জমা

14

নাসিরনগরে সংঘর্ষ পরবর্তী চলছে ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগ

15

কমলগঞ্জে যুবকের রহস্যজনত মৃত্যু

16

ফুলবাড়ীতে রেল লাইনের দু ধারে পরিত্যক্ত খেজুর গাছের রস থেকে

17

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

18

সাভারে পার্কিংয়ে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

19

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

20