জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 6-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন!

মোঃ শামীম রানা 

কুষ্টিয়া-৩ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামতে পারেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক জনপ্রিয় এমপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে কুষ্টিয়া জুড়ে।

গত ৩ নভেম্বর বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকায় কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রবীণ রাজনীতিক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নাম না থাকায় সেদিন রাতেই কুষ্টিয়া শহরে বিক্ষোভ শুরু হয়। রাত ৯টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

পরের দিন (৪ নভেম্বর) সন্ধ্যায়ও কুষ্টিয়া মজমপুর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে রেলগেট এলাকায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় সদর আসনের সাধারণ মানুষ। বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর অধ্যক্ষ সোহরাব উদ্দিন মুক্তিযুদ্ধে অংশ নেন। ৯০'র দশকে এরশাদ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়। ওয়ান-ইলেভেনের সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তির দাবিতে তিনি সাহসী ভূমিকা রেখেছেন। ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানেও তিনি সরাসরি অংশ নেন

এবং গুলিবিদ্ধ হন। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। অসংখ্য মামলা-হামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হলেও কখনও আপস করেননি।" তারা আরও বলেন, "অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া সদর আসনে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের কাছে সবচেয়ে জনপ্রিয় নেতা। দলের দায়িত্বে কিংবা ক্ষমতায় থাকা অবস্থাতেও তাঁর নামে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ ওঠেনি। সততা, দেশপ্রেম ও ত্যাগের জন্য তিনি সকলের শ্রদ্ধা অর্জন করেছেন। দল তাঁকে মনোনয়ন দিলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে। দল যদি তাঁকে মনোনয়ন না দেয়, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবেও তাঁকে নির্বাচনে অংশ নিতে হবে এমন দাবিও জানান তারা।" স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, "আমি এখনো আশাবাদী দল আমাকে মনোনয়ন দেবে। বর্তমানে যে তালিকাটি ঘোষণা হয়েছে, এটি কেবল সম্ভাব্য প্রার্থীদের তালিকা। চূড়ান্ত তালিকায় ইনশাআল্লাহ আমার নাম থাকবে। তবে যদি দল শেষ পর্যন্ত আমাকে মনোনয়ন না দেয়, আর সাধারণ মানুষ যদি আমাকে চাম্রতাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি ভেবে দেখব।" উল্লেখ্য, বিএনপি ঘোষিত সম্ভাব্য তালিকায় কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থীদের নাম এসেছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

1

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

2

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এ

3

নির্বাচনে অংশ নিতে নিম্নোক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য

4

যশোর-১ আসনে বিএনপির প্রার্থী বদলের জোর গুঞ্জন, তৃনমূলের নেতা

5

যশোর-২ আসনের নির্বাচনী মাঠে উত্তাপ বৃদ্ধি

6

‘হ্যাঁ’ ভোটে নির্ধারিত হবে আগামী একশ বছরের দিকনির্দেশনা: প্র

7

পল্টন ট্রাজেডিতে শহীদদের স্মরণে কয়রায় দোয়া ও আলোচনা সভা

8

দিনাজপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

9

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

10

ভাঙ্গুড়ায় ৪১ড্রাম ভেজাল মধু জব্দ

11

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

12

সিরাজগঞ্জের ৬টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বাতিল

13

মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার ভিডিও ভাই

14

হাইমচরে গাছ ও গাছি সংকটে বিভিন্ন ইউনিয়ন থেকে বিলুপ্তির পথে খ

15

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করেছ

16

আজ ঐতিহাসিক ১১ ডিসেম্বর, হিলি শত্রুমুক্ত দিবস

17

মোহনগঞ্জে শিক্ষকের বেত্রাঘাত ভয়ে ৪ শিক্ষার্থী আহত

18

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল

19

গাইবান্ধা গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী'র মৃত্যু

20