জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উত্তরবঙ্গের নেমেছে শীতের আমেজ


মেহেদী হাসান
বাতাসে কমে গেছে আর্দ্রতা। প্রকৃতিতে এখন শীতের আমেজ। সন্ধ্যা-সকাল কুয়াশার চাদর মুড়ে দিচ্ছে চারপাশ। ঘাসের ডগায় দেখা মিলছে শিশিরের ‘মুক্তোর দানা’।

এই শীতে রূপ লাবণ্যের পাশে রিক্ত প্রকৃতিকে আমরা নতুন করে আবিষ্কার করি। এক অদ্ভুত আচ্ছন্নতা ঘিরে রাখে প্রকৃতিকে। দিনের সূর্য ঢেলে দিচ্ছে মায়াবী রোদ। খালবিল থেকে বর্ষার পানি শুকোচ্ছে। আকাশে ছন্নছাড়া নীল মেঘের ভেলা। কাঁশবনের শনশন শব্দ আর পাখপাখালির কিচিরমিচিরে জনপদ মুখর। গ্রামাঞ্চলে শুরু হয়েছে মাছ ধরার উৎসব। গ্রামীণ জনপদের আবহাওয়া বলে দিচ্ছে শীত এসেছে।


 শীতকাল অন্য ঋতুগুলোর চেয়ে একেবারেই আলাদা। নবান্নের ঋতুর হাত ধরেই আসে শীতকাল। মাঠে মাঠে সোনালি ধান গোলায় ভরার উৎসবে মেতে থাকা মানুষের শরীরে লাগে শীতের কাঁপন। নতুন ধানের পিঠা-পায়েস নিয়ে সকালের মিঠে রোদ্দুরে পিঠ ঠেকিয়ে রসনা তৃপ্তি শীতের সে এক অন্যরকম অনুভূতি। খেজুরের মিষ্টি রসের হাঁড়িতে পাটকাঠি ডুবিয়ে গ্রামের ছেলেমেয়েদের চুকচুক করে রস খাওয়ার সেই দৃশ্য আজও বদলায়নি। খেজুরের রস, পাটালি গুড়, কোঁচড়ভর্তি মুড়ি-মুড়কি, পিঠা-পায়েস, খড়-পাতার আগুনে শরীর গরম করা, গমের খেতে পাখি তাড়ানো, লেপ-কম্বলের উত্তাপ, কুয়াশাঢাকা ভোরে ও সন্ধ্যায় আনন্দ-কষ্টের মিশেল নিয়ে আমাদের জীবনে শীতকাল উপস্থিত হয়।


শীতের অতিথি পাখিরাও আসছে। শীতের পোশাকের বিক্রিবাট্টার ধুম পড়েছে। ঢাকার ফুটপাতে বসেছে নানারকম মুখরোচক পিঠেপুলির পসরা। বছরের অন্যান্য সময় বাজারে টাটকা সবজি কম পাওয়া গেলেও শীতকালে বাজারে প্রচুর পরিমাণ শীতকালীন শাকসবজি পাওয়া যায়। শীতকাল উপভোগ্য হলেও এই মৌসুমটাতে নানান রোগব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়। আবহাওয়া পরিবর্তনের ফলে শিশু ও বৃদ্ধদের  ঠাণ্ডাজনিত নানা স্বাস্থ্যগত সমস্যা দেখা দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় শাড়ি, চাদর ও দুটি গরু জব্

1

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

2

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

3

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি আককাস সিকদার

4

মাতুয়াইলের আচার বিক্রেতা বাসার মিয়ার এক অমলের ইতিহাস

5

ইরান কখনো ইউরেনিয়ামের মজুদ নিঃশেষ করবে না

6

হাবিব উল্যাহ চৌধুরী মেধা বৃত্তি” পরীক্ষায় শিক্ষার্থী-অভিভাব

7

শাকিবের ‘বরবাদ’ আরও ভালো হতে পারত কি

8

খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদ

9

‎জমি বিনিময়ের নামে প্রতারণা ও অবিচার ‎

10

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

11

প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচির উদ্বোধন অ

12

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

13

বিরামপুরে শ্রমিকদলের পক্ষ থেকে নির্বাচনি প্রচারণাঃ

14

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

15

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

16

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

17

বেনাপোল দিয়ে ফিরল ভারতে পাচার হওয়া ৩০ কিশোর-কিশোরী

18

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

19

নওগাঁ–রাজশাহী সড়কে বালুবোঝাই ট্রাক খাদে, চালক অল্পের জন্য রক

20