জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

মুহাম্মদ নাসীর উদ্দিন 
 

গোপন তথ্যের ভিত্তিতে   অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস টিম। পিরোজপুর জেলার ইতিহাসে এটিই সর্বোচ্চ ইয়াবা জব্দের ঘটনা।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সার্বিক নির্দেশনায় ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম ও এসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালিত হয়।

অভিযানকারী দল পিরোজপুর সদর উপজেলার ৫নং ওয়ার্ডের কপুড়িয়াপট্টির 'আলহামদুলিল্লাহ মার্কেট ভবনের চতুর্থ তলার একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান উদ্ধার করে। আসামি মো. মিজানুর জামানের (৪৮) শয়ন কক্ষের ওর্য়ারড্রবের ভেতর কাপড়ের ব্যাগে লুকানো অবস্থায় পাওয়া যায়। একেকটা প্যাকেটে ২০০ পিস করে মোট ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

গ্রেফতার মিজানুর জামান বাগেরহাটের কচুয়া থানার মধ্য টেংরাখালী এলাকার মৃত নুরুজ্জামান ফকিরের ছেলে। জাতীয় পরিচয়পত্রে তার ঠিকানা উল্লেখ রয়েছে-বড় কুমিরা, জেবল হোছেন চৌকিদার বাড়ি, সীতাকুন্ড, চট্টগ্রাম।

জিজ্ঞাসাবাদে মিজানুর দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং পিরোজপুরে সঙ্ঘবদ্ধ মাদক ব্যবসায়ী গ্রুপ আছে যাদের কাছে চালানের ইয়াবা চলে যায়। তারা খুচরা বিক্রেতাদের কাছে পৌঁছে দেয় বলে সূত্র জানায়। 

গতকাল সন্ধ্যা ৭টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউর রহমান গণমাধ্যমকে আসামীসহ ইয়াবা উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।

পিরোজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরীর প্রার্থীতা ঘো

1

হিলিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প

2

এনটিআরসিএ নিয়োগ চক্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক শিক

3

কালের সাক্ষী মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ি: ইতিহাস যখন রহস্

4

খুলনায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়রা বাজারের ব্যবসায়ী নি

5

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

6

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

7

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

8

লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে বিজিবির হাতে বিএসএফ

9

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

10

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

11

কয়রায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

12

বেনাপোলে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল যুবকের মরদেহ

13

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চা

14

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

15

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

16

ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের

17

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

18

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

19

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

20