জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবাদ সম্মেলন


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরের বালিয়া ডাঙ্গী গ্রামের সালাম শিকদারের ছেলে জামাল শিকদার (৪৬) এর বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগে গত ক’দিন আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত সংবাদের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জামাল শিকদার তার নিজ বাড়ীতে এক সংবাদ সম্মেলন করেছেন। এ সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন চরভদ্রাসন প্রেসক্লাবের সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন প্রেসক্লাবের সেক্রেটারী লিয়াকত আলী লাভলু, সাংবাদিক সাইফুল ইসলাম উজ্জল ও মোস্তফা মাহমুদ প্রমূখ।  
    
 সংবাদ সম্মেলনে জামাল শিকদার লিখিত বক্তব্যে বলেন, গত ২৬ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে “চরভদ্রাসনে ফ্যাসিষ্ট দখলদারের কবল থেকে জমি উদ্ধার করলো স্থানীয়রা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছে। মূলতঃ আমি কারো জমি দখল করি নাই বা আমি কোনো দখলদার না। আমি ক্রয় স্বত্তে জমির মালিক ও দখলদার আছি। আমি দু’বছর আগে ৩০৮ নং সাফ-কবলা দলিলমূলে দিয়ারা ১১ নং চরভদ্রান মৌজার দিয়ারা প্রস্তাবিত ৩১৪৩ নং খতিয়ানের ৭০৪৩, ৭০৪৪ ও ৭৫৯৬ নং দাগ থেকে মোট ২৫ শতাংশ জমি ক্রয় করি। আরেক দলিলে ১১ শতাংশ জমি ক্রয় করে আমি মোট ৩৬ শতাংশ জমিতে ভোগ দখলে আছি। 

জামাল শিকদার বলেন, বিরোধীয় জমির রেকর্ডীয় স্বত্তের মালিক তিন ভাই। এরা হলেন-খগেন্দ্র চন্দ্র সরকার, কৃষ্ণ মোহন সরকার ও হরিপদ সরকার। এদের মধ্যে দুই ভাই খগেন্দ্র চন্দ্র সরকার, কৃষ্ণ মোহন সরকারের অংশ স্থানীয় শহিদ মোল্যা গং ভোগ দখলে আছে। আর আমি আরেক ভাই রেকর্ডীয় মালিক হরিপদ সরকারের অংশের জমিতে ভোগ দখলে আছি। 
তিনি বলেন, আমার প্রতিপক্ষ একটি মহল আওয়ামী লীগ পরিবারের সন্তান মোঃ জাহিদুল ইসলাম জাহিদ (৪১) ইসমাইল ফকির (৫৩) মিজানুর রহমান খান (৫৮) এরা ৬৮৫৯ নং দাগ হইতে সাড়ে ১৬ শতাংশ জমি ক্রয় করেছেন। উক্ত দাগে মোট জমি ১১৭ শতাংশ। প্রতিপক্ষরা অত্র দাগের অন্য শরীকানাদের জমিতে না গিয়ে জোরপূর্বক আমার জমিতে ঢুকার চেষ্টা চালাচ্ছে। প্রতিপক্ষরা তাদের স্বীয় স্বার্থ উদ্ধারের জন্য স্থানীয় কিছু রাজনৈতিক নেতৃবৃন্দকে ম্যানেজ করে এবং স্থানীয় সাংবাদিকদের ভুল তথ্যে প্ররোচিত করে আমার বিরুদ্ধে দখলদারের তকমা লাগিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে। যাহা আদৌ সত্য নয় বিধায় আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, আমাকে আ’লীগের তকমা লাগিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে, আমার প্রতিপক্ষ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ ও তার পরিবার অত্র এলাকার চিহ্নিত আ’লীগ পরিবার। ও ভূমি দখলদার হিসেবে পরিচিত তার বিরুদ্ধে একাধিক ভূমি দখলের অভিযোগ রয়েছে।

জামাল শিকদার আরও বলেন, আমার দখলীয় জমির একটি দাগে ভুল থাকায় আমি ফরিদপুর দেওয়ানী কোর্টে ২০/২৫ নং মামলা করেছি। এ মামলায় বিরোধীয় জমির উপর কোর্ট নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু প্রতিপক্ষা সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিনিয়ত আমার জমিতে ঢুকার চেষ্টা করছে। তিনি আরও বলেন, প্রতিপক্ষ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ কিছুদিন আগে আমার কাছে তিন লক্ষ টাকা দাবী করেছিল। আমি টাকা দেই নাই বিধায় তারা আমার জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এ ব্যপারে জামাল শিকদার প্রতিপক্ষের বিরুদ্ধে ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে জমি দখল ও চাঁদা দাবীর অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগটি তদন্তধীন আছে বলে জানা যায়। তাই জামাল শিকদার সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

1

শ্রীপুরে,নবীন বরন,প্রাক-নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রক

2

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

3

নড়াইলের হাটবাড়িয়া জমিদারবাড়ি ডিসি পার্কের রাস্তাপ্রশস্ত করণ

4

জনপ্রিয়তার শীর্ষে আলহাজ্ব কবির আহমেদ ভূইয়া

5

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

6

জামায়াত পাশে না থাকলে দু’বার ক্ষমতায় যাওয়া সম্ভব হতো না: ড.

7

ঠাকুরগাঁও কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির অচলাবস্থা আগাছা

8

খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত

9

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

10

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

11

পাবনায় আবু সাইয়িদের পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেত

12

প্রচারণার প্রথম দিনেই মণিরামপুরে ইসলামী আন্দোলনের দোয়া ও আল

13

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

14

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

15

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

16

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে শিশুর মৃত্যু

17

মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে সিরাজগঞ্জে রাষ্ট্রীয় আয়োজন

18

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

19

ত্রেতা-বিক্রেতার ভিড়ে চরভৈরবী মাছ ঘাট

20