জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শৈলকুপায় কিশোরী গণধর্ষণের শিকার গ্রেফতার-৩

সুমন কুমার বিশ্বাস 
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামের এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে এমনই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এঘটনায় কিশোরীর মা জোসনা খাতুন  বাদী হয়ে শৈলকুপা থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেছেন। মামলা রজু হওয়ার ২ ঘন্টার মধ্যে ৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ।
তথ্য অনুসন্ধানে জানা যায়,শুক্রবার  খন্দকবাড়িয়া সংলগ্ন উত্তর কচুয়া গ্রামের মৃত কানু হাজীর ছেলে এনামুলের বাড়িতে বিয়ের দাবীতে অনশন করে  উত্তর কচুয়া গ্রামের মৃত ঝড়ো লস্কারের কিশোরী মেয়ে (১৬)। ধর্ষণের শিকার  কিশোরী জানায়, এনামুল এর সাথে ৬ মাস ধরে তার প্রেমের সম্পর্ক চলছিল। বৃহস্পতিবার রাতে এনামুল তাকে ফোন করে বাড়ির  বাহিরে আসতে বলে,সে বাহির আসলে প্রথমে এনামুল তাকে টেনে হিঁচড়ে  বাড়ির পাশে ধান ক্ষেতে নিয়ে জোর পূর্বক 
ধর্ষণ করে করে। এসময় উত্তর কচুয়া গ্রামের রইচ বিশ্বাস ওই মুহুর্তের ভিডিও ধারণ করে এবং কামাল বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস ও রশিদ মন্ডলের ছেলে হাবিবুর রহমানকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে আসে। পরে রইচ এর সহযোগিতায় ও পাহারায় 
তাকে গণধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে না বলতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। 

এলাকাবাসী জানায়, ধর্ষণ ঘটনার পরের দিন এনামুল এর বাড়িতে বিয়ের দাবীতে অনশন করে ওই কিশোরী। মোটা অংকের টাকার বিনিময়ে  ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে শালিশ মিমাংসা করার চেষ্টা করে উত্তর কচুয়া গ্রামের শরিফুল মেম্বার ও খন্দকবাড়ীয়া গ্রামের সামাজিক মাতব্বররা। সামাজিক মাতব্বররা মেয়েটি বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে।
এদিকে ধর্ষণের ঘটনায় সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে  আসে প্রশাসনের,শুরু হয় তদন্ত । তদন্তের এক পর্যায়ে বেরিয়ে আসে গণধর্ষণের চাঞ্চল্যকর তথ্য। 
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানায়,ধর্ষণের ঘটনায় সংবাদ প্রচারেরপর তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে গণধর্ষণের তথ্য পাওয়া যায়। ভুক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বস্ত করলে। কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।   ইতিমধ্যে পুলিশ ৩ জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।  আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। এনামুলকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য খারাপ লাগছে বিশ্বকাপে ডাক পাওয়া স্কটল্যান্ডে

1

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

2

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

3

দোয়ারাবাজারে কুশিউড়া গ্রামের একমাত্র রাস্তাটি এখন মরণফাঁদ

4

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ছাত্রলীগ সহ সভাপতি গ্রেপ্তার

5

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

6

মাদারীপুরে -সবজির মূল্য নিম্নমুখী হলেও, পিয়াজের ঝাঁঝ এখনও কম

7

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

8

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

9

জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভয়াবহ অবহেলা

10

প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরুর দিনে সহকারী শিক্ষকদের কর্মবিরত

11

বড়লেখা সীমান্তে ভারতীয় অবৈধ অ/স্ত্র ও কার্তুজ উদ্ধার

12

পটুয়াখালীতে বসত ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, এলাকায়

13

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

14

আজমেরী ওসমানের সহযোগী পাভেল অস্ত্রসহ আটক.

15

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

16

সাংবাদিক তুহিন হত্যায় মুখে কালো কাপড় বেঁধে পাংশায় শোক র‌্যাল

17

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে বরিশালে জেলা আইনজীবী ফোরা

18

তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির হিস্যা আদায় করবো: মির্জা ফখরুল

19

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

20