জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল, প্রতিবাদে বন্দর শ্রমিকদের বিক্ষোভ

 রায়হান উদ্দিন
আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রয়েছে। আজ বৃহস্প্রতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ভারতীয় পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করছে, পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন। তিনি জানান, সকাল থেকে এ পর্যন্ত ২১২ ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হয়েছে এবং বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৭০ ট্রাক পণ্য।

বাণিজ্যিক স্বার্থ ও জাতীয় অর্থনীতির স্বার্থে বন্দর সচল রাখা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।


এদিকে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে বন্দর শ্রমিকরা বেনাপোল বাজারে বিক্ষোভ মিছিল করেন।

তারা বলেন, আমরা শ্রমিক। বন্দরের কার্যক্রম বন্ধ হলে আমাদের জীবন-জীবিকা বন্ধ হয়ে যাবে। তাই বন্দর সচল রাখার দাবিতে আমাদের এই বিক্ষোভ।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক জানান, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি থাকলেও দু-দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রয়েছে। তাদের এ কর্মসূচিতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি।

 ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহীদ আলী বলেন, আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির মধ্যেও বেনাপোল স্থলবন্দরে সকল কার্যক্রম অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। বন্দর শ্রমিকরা তাদের কাজ করছেন এবং বন্দর সচল রাখার দাবিতে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে ওলামা সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

1

বন্ডাই বিচে ভয়াবহ গণহত্যার পর অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন আরও কঠ

2

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

3

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

4

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

5

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

6

ইলিশ রক্ষায় জনসচেতনতায় হাইমচরে নিবন্ধিত জেলেদের মাঝে বৈধ জাল

7

বিশ্বমঞ্চে বাংলাদেশের মানবিক নেতৃত্ব: জাতিসংঘের ৮০তম বার্ষিক

8

নোয়াখালীতে ছেলে প্রথম প্রেমিকাকে বিয়ের আশায় রেখে দ্বিতীয় প্র

9

আখাউড়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

10

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন স্মারক

11

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

12

নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ শাহজাহান আনুষ্ঠানিক

13

সরাইলে ১৫ গ্রামের মানুষের যোগাযোগের ভরসা ৭০০ফুট লম্বা বাঁশের

14

সঠিকভাবে যাকাত দিলে কাউকে যৌনকর্মকে পেশা হিসেবে নিতে হতো না:

15

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

16

ভাটপাড়া ব্যস্ততম রাস্তার বেহাল দশা

17

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য মিনি পার্ক

18

কয়রায় ঘেরলুটের মামলার আসামি ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী

19

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

20