জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

 মোঃ সাদ্দাম হোসেন
 নিজ নির্বাচনী এলাকায় এসে জনরোষের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উপস্থিত জনতা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। আজ রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রহমতপুর–বাবুগঞ্জ–মুলাদী–হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর নির্মিতব্য মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিতে বাবুগঞ্জে আসেন ব্যারিস্টার ফুয়াদ। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি দাবি করেন—“স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল।”

তার এমন মন্তব্যের পরপরই  উপস্থিত জনতা ক্ষোভ প্রকাশ করে এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে ব্যারিস্টার ফুয়াদ দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন।

পরে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে তাকে বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন,
“সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বাবুগঞ্জের সাধারণ মানুষকে চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন। এছাড়া চায়না কোম্পানির কাছে চাঁদা চাওয়ার অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন—তা অত্যন্ত অনভিপ্রেত। এ কারণে স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

1

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

2

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

3

যশোরের ছয় আসনে হাতপাখা প্রতীক পেল ইসলামী আন্দোলন, মাঠে নামার

4

মনোহরদীতে কৃষি জমির টপ সয়েল কাটায় মোবাইল কোর্ট, এক লাখ টাকা

5

বাপের জমির ভাগ নিতে সাত বোনের তোরজোর

6

দিনাজপুরে পুলিশ সদস্যদের ড্রাইভিং দক্ষতা যাচাই

7

চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

8

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

9

বাংলাদেশে আসছে বিশ্বকাপ ট্রফি

10

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

11

ঝালকাঠিতে অনুষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা ও দ্বি-

12

ভোলাগঞ্জে ট্রাক্টর ধাক্কায় সাদা পাথর পর্যটকবাহী সিএনজির মর্ম

13

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

14

‎দেশের মাটি ও মানুষই ছিল বেগম খালেদা জিয়ার রাজনীতির মূল শক্ত

15

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

16

সীমান্তে যুদ্ধের দামামা

17

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

18

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

19

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল

20