জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে পার্বতীপুরে বিক্ষোভ

মোঃ মশিউর রহমান 
ঢাকায় প্রাথমিক শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা “পার্বতীপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ” ব্যানারে একত্রিত হয়ে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, “আমরা ন্যায্য প্রাপ্য চাই। ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
বক্তব্য রাখেন—
মোশারফ হোসেন (নুরুল মজিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়), রেজাউল ইসলাম (দীপশিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়), রফিকুল ইসলাম (খলিলপুর ছাউনি সরকারি প্রাথমিক বিদ্যালয়), কাজী মুজাহিদুল ইসলাম (পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), মমিনুল ইসলাম (ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়), সাব্বির ইসলাম (খোরাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়), মাসরুফ (উত্তর হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়), দীপ্তি রানী (পোদ্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), নার্গিস (সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), বিউটি বিশ্বাস (রাজাবাসর সরকারি প্রাথমিক বিদ্যালয়), সাদেকুল ইসলাম (দেগলাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং নাজমুল (তাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
সমাবেশে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১০ম গ্রেডে বেতনসহ তিন দফা দাবি জানিয়ে আসছেন। দাবি বাস্তবায়নে বিলম্ব হওয়ায় সারাদেশে শিক্ষক সমাজের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ঢাকায় চলমান শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় শিক্ষকরা গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন।
বক্তারা বলেন, “শিক্ষকদের উপর অন্যায় আচরণ বন্ধ করতে হবে, ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

1

দীর্ঘ বিরতির পর দেশে ফিরে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ তারেক

2

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

3

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

4

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

5

ক্রিকেটে কি তবে দিল্লির ‘রাজনৈতিক দাবার চাল’

6

জুতা পায়ে নিয়ে শহীদ মিনারে জামায়াতে ইসলামীর সমাবেশ

7

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

8

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

9

মহান বিজয় দিবসে হাতীবান্ধায় জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া

10

জেলা প্রশাসকের হাসপাতাল পরিদর্শন ও নতুন ইউনিট উদ্বোধন

11

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

12

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

13

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

14

অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দু’জন ব্যবসায়ীকে দেড় লাখ টাক

15

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

16

রবি মৌসুমে পার্বতীপুরে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

17

আর্থিক সক্ষমতা ছাড়াই বিয়ে বিচ্ছেদের মিছিলে পিষ্ট হচ্ছে সংসা

18

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

19

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জ

20