জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জল্পনা-কল্পনার অবসান

রূপক মুখার্জি 

মনোনয়ন দৌড়ের প্রতিযোগিতা আপাতত: শেষ হলো। সকল জল্পনা-কল্পনার অবসান শেষে বহুল আলোচিত নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিএনপির শরীক দল এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
মনোনয়ন নিয়ে নানা নাটকীয়তা শেষে
নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদের মনোনয়ন প্রাপ্তির খবরে বুধবার  (২৪ ডিসেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়ায় ব্যান্ড পার্টি সহকারে আনন্দ মিছিল করেছে বিএনপির একদল কর্মী ও সমর্থক। তাছাড়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের ঘোষণায় নড়াইল ও লোহাগড়ার অধিকাংশ নেতাকর্মীরা এখন ঢাকার পথে। এ কারণে নড়াইল-২ আসনে মনোনয়ন পরিবর্তনের খবরে কোন ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা যায় নাই। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির শরীক বা মিত্রদের ১০ টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে বহুল আলোচিত নড়াইল-২ আসনে এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর আগে এডভোকেট ফরিদুজ্জামান  ফরহাদ বিএনপিতে যোগদান করেছেন বলে জানা গেছে। 
এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩টি আসনে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং সেখানে নড়াইল-২ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : মনিরুল ইসলামের নাম ঘোষণা করেছিলেন। 
কিন্তু বিএনপির হাইকমান্ড শরীক দল গুলোর মধ্যে আসন সমঝোতা করায় শেষ মুহূর্তে নড়াইল-২ আসনটি শরীক দলকে দেওয়া হলো।এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। 
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫

1

সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা, ১০ হকার আটক, ৫ জনের কারাদণ্ড

2

জাবিতে সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি,সম্পাদক তাড়া

3

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

4

শাহ পলোয়ান রহমানিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও হেফজ খানার ছবক প্রদা

5

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

6

আমার নির্মাণে আমি

7

শিবচরে স্কুলছাত্রী সুমাইয়ার আত্মহত্যা প্ররোচনাকারীদের বিচারে

8

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

9

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

10

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

11

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

12

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমখোলা ইউনিয়নের জনসভা জনসমুদ্রে

13

এই কি করছস সাদ্দামের লগে কি করছস ডিসি-এসপিকে হুমকি

14

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

15

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

16

ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অনুমোদনহীন ক্লিনিক

17

বগুড়ায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী

18

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দা

19

কালিয়াকৈরে নারীর লাশ উদ্ধার

20