রবিউল বাপ্পী
প্রকাশঃ 19-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ সিয়ামের ‘জংলি’

এক বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিয়াম অভিনীত ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই ছবির সাতটি করে প্রদর্শনী ছিল। দর্শক আগ্রহ থাকা সত্ত্বেও পরে ছবিটির প্রদর্শনী কমিয়ে দেওয়া হয়। এরপর আবার বাড়ানো হয়। পরে আবার কমানো হয়। ছবি মুক্তি নবম দিনে এসে প্রদর্শনী বাড়ানো হয়েছে। স্টার সিনেপ্লেক্সে এখন ছবিটির ১৪টি করে প্রদর্শনী চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন ‘জংলি’ সিনেমার প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান।

 ‘জংলি’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার
‘জংলি’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার
ফেসবুক থেকে

ঈদুল ফিতরে কমসংখ্যক শো নিয়ে মুক্তি পায় এম রাহিম পরিচালিত ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির বেশির ভাগ শো হাউসফুল ছিল। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, অনেকে সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে ফিরেও গেছেন। ‘জংলি’ ছবি সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে তাই বারবার প্রদর্শনী বাড়ানোর দাবিও তোলা হয়। প্রযোজনা প্রতিষ্ঠানের মতে, স্টার সিনেপ্লেক্সের ৭ শাখায় যদি তিনটি করেও প্রদর্শনী দেওয়া হয়, তা–ও হাউসফুল যাবে ছবিটি। তবে ২১টি প্রদর্শনী না পেলেও ৭ থেকে ১৪টি প্রদর্শনী হয়েছে এই ছবির।

জাহিদ হাসান জানান, ‘এটা গল্পের সিনেমা, এক সপ্তাহে তা দর্শকদের মুখ থেকেই প্রমাণিত হয়েছে। দর্শক পরিবার নিয়ে হলে এসে “জংলি” দেখছেন। দর্শকেরা ছবিটির ইতিবাচক রিভিউ দিচ্ছেন; যা আমাদের জন্য বড় প্রাপ্তির। এমন একটি গল্পের ছবির শো কমিয়ে রাখা হয়েছিল এত দিন। সিনেপ্লেক্সের সব কটি শাখায় আমাদের মাত্র সাতটি শো দিয়েছিল। অথচ সব কটি শোর টিকিট অগ্রিম আগেই বিক্রি হয়ে যাচ্ছিল। এরপরও শো বাড়ানো হচ্ছিল না। অথচ ঈদের ছবির মধ্যে আলোচনায় ছিল “জংলি”। দর্শকদের ভালো লাগা আর চাহিদার কারণে এক সপ্তাহের মাথায় এসে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ প্রদর্শনী দ্বিগুণ করা ভালো লেগেছে। আমি বলতে চাই, আরও বাড়ালেও “জংলি” হাউসফুল যাবে।

‘জংলি’ ছবির জন্য সাত মাস ধরে চুল–দাড়ি কাটেননি সিয়াম
‘জংলি’ ছবির জন্য সাত মাস ধরে চুল–দাড়ি কাটেননি সিয়াম

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষে থেকে জানা যায়, ঈদের দিন ‘জংলি’র সাতটি শো ছিল। দ্বিতীয় দিনে তা বেড়ে নয়টি করা হয়। চতুর্থ দিনে নামিয়ে আনা হয় ৬টিতে। অষ্টম দিনে এসে ৮ এবং নবম দিনে এসে সিনেমাটির প্রদর্শনী দেওয়া হয়েছে ১৪টি—যা মুক্তির দিনের সংখ্যার দ্বিগুণ। ‘জংলি’ সিনেমা মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বুবলী ও দীঘি। শিশুশিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা।

পরিচালক এম রাহিম বলেন, ‘“জংলি” দারুণ একটি গল্পের সিনেমা—শুরু থেকেই বলে আসছি। মুক্তির দিন থেকে দর্শকদের চাহিদাও তুঙ্গে ছিল। অথচ আমাদের শো কম দেওয়া হয়, বারবার বলার পরও তারা শো বাড়াল না। কিন্তু আমি বিশ্বাস করি, ভালো সিনেমা হলে দর্শকদের কাছে সেটি গুরুত্ব পাবেই। শেষ অবধি সেটাই ঘটছে। দর্শকেরা “জংলি” দেখছেন; শুধু দেখছেন না, পরিবারের অন্য সদস্যদেরও দেখার জন্য বলছেন। এটিই আমাদের বড় প্রাপ্তি।’

সিয়াম, বুবলী ও দীঘি ছাড়া ‘জংলি’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে—মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখের মোহ

1

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

2

বেলকুচিতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধিতে রাষ

3

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

4

মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে যথাক্রমে ১০০০০ টাকা ও ৩০০ টাকা

5

মাদারীপুরে নিরাপদ অভিবাসনের লক্ষ্যে যশোর রাইটস এর সংবাদ সম্ম

6

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

7

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

8

৫ আগস্ট-পরবর্তী বক্তব্যেই স্পষ্ট কেন খালেদা জিয়া ব্যতিক্রম

9

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

10

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

11

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়

12

বেনাপোল ঘিবা সীমান্তে থেকে পাচারকারীসহ গাঁজা আটক করেছে বিজিব

13

নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ব

14

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নিহত

15

ঝালকাঠি-১ আসনে নির্বাচনী মাঠে ব্যস্ত ব্যারিস্টার মঈন ফিরোজী

16

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

17

মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারতে এম ইকবাল হোসেন

18

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

19

বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও দ্রুত সুস্থতার জন্য গীতাপ

20