জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ইসলামপুর ইউনিয়নে সরকারি সারের ডিলার অনিয়মে কৃষকদের চরম ভোগান্তি

ফয়সাল
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নে সরকারি সারের ডিলারশিপ নিয়ে গত এক বছর ধরে চলমান অচলাবস্থায় ক্ষুব্ধ স্থানীয় কৃষকরা। ইউনিয়নের একমাত্র সার ডিলার প্রায় ৫–৬ মাস ধরে দোকান ও গোডাউন বন্ধ রেখে সার সরবরাহ বন্ধ করে দেওয়ায় কৃষকরা কঠিন সংকটে পড়েছেন।

কৃষকদের অভিযোগ, মৌসুমভেদে প্রয়োজনীয় ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সার কেনার জন্য তারা বারবার ডিলারের দোকান ও গুদামে গেলেও সঠিক সময়ে সেবা পান না। দীর্ঘদিন ধরে দোকান বন্ধ থাকায় তাঁদেরকে দূর-দূরান্তের বাজারে অধিক দামে বেসরকারি সার কিনতে বাধ্য হতে হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান—
“এক বছর হয়ে গেলো সরকারি দামে সার পাই না। দোকান খুলে না, ফোনে পাওয়া যায় না। প্রতি মৌসুমে আমরা বিপাকে পড়ি।”

ফলে বোরো, আমন এবং সবজি মৌসুমে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। অনেকেই সময়মতো সার না পেয়ে জমিতে সঠিকভাবে পরিচর্যা করতে পারছেন না। এতে ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ছে।

গ্রামবাসীরা আরও বলেন, সরকারি সার ডিলাররা নিয়ম অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট সময়ে দোকান খোলা এবং সঠিক মূল্যে সার বিক্রির বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট ডিলার তা মানছেন না। এসব অনিয়মের বিরুদ্ধে কোনো ধরনের তদারকি বা ব্যবস্থা না থাকায় ভোগান্তি দিন দিন বাড়ছে।

কৃষক সমাজ দাবি জানিয়েছেন—

দ্রুত তদন্ত করে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে,

প্রয়োজন হলে ডিলার পরিবর্তন করতে,

এবং সার বিক্রয় কার্যক্রম নিয়মিত নজরদারির আওতায় আনতে।


এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপের আশা করছেন ইসলামপুর ইউনিয়নের সকল কৃষক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

1

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

2

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত, ঘন কুয়াশায়

3

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

4

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

5

বরিশালে বাসচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

6

ভূগর্ভস্থ থেকে পানি উত্তোলনে নিষেধাজ্ঞা

7

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

8

নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রাখতে কুড়িগ্রামে জামায়াতে ইসলামীর সং

9

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

10

ভাঙ্গুড়ায় ব্যাটারিচালিত অটো উল্টে শিশুর মৃত্যু

11

বগুড়ার শেরপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

12

বিনাজুরী জুড়ে ঈদের আমেজ

13

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

14

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

15

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

16

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

17

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

18

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

19

ভোলার বোরহানউদ্দিন হারুন গোলদারের হাঁস মুরগির খামার দুর্বৃত্

20