জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সাথে সাইবার দলের সৌজন্যে সাক্ষাৎ


মোঃ শরিফুল ইসলাম

১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সকালে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল, কাজিপুর উপজেলা শাখা। চালিতাডাঙ্গায় জননেতার নিজ বাসভবনে এই সৌজন্যে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।  এই সৌজন্য সাক্ষাৎকারের সময় সেখানে  উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলু, সিরাজগঞ্জ জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম,কাজিপুর  উপজেলা সাইবার দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মুন্না মাহমুদ,যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু আহমেদ,  দপ্তর সম্পাদক মোঃ সবুজ মিয়া সহ  সাইবার দলের অন্যান্য নেতাকর্মীরা।
শুভেচ্ছা বিনিময়কালে জননেতা সেলিম রেজা বলেন, “আজকের তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে। বিএনপির সাইবার যোদ্ধারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, গণতন্ত্র, স্বাধীনতা ও সত্যের পক্ষে এক অদম্য শক্তি হয়ে কাজ করছে। প্রযুক্তির এই যুগে সাইবার দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপপ্রচারের বিরুদ্ধে তথ্যনির্ভর প্রতিবাদ এবং আদর্শিক অবস্থান তুলে ধরার মাধ্যমে আপনারা দলের পক্ষে জনমত গঠনে অবদান রাখছেন।”
তিনি আরও বলেন, “আপনাদের নিষ্ঠা, সাহসিকতা ও মেধা দেখে আমি অভিভূত। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ে সাইবার দলের অবদান অপরিসীম হবে—এ বিশ্বাস রাখি। আমি আপনাদের পাশে আছি এবং থাকব ইনশাআল্লাহ।”সাক্ষাৎ শেষে সাইবার দলের নেতৃবৃন্দ দলের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনী প্রচারে ডিজিটাল প্রচারণাকে আরও গতিশীল ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি ছিল উষ্ণ শুভেচ্ছা, উদ্দীপনা ও প্রেরণাময় এক বন্ধন নির্মাণের দৃশ্য, যা আগামীর রাজনৈতিক আন্দোলনে তরুণদের ভূমিকা আরও সুদৃঢ় করবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

1

সুদানে রক্তের বন্যা

2

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

3

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

4

চাঁপাইনবাবগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

5

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

6

বাঞ্ছারামপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন

7

সংবাদ সংগ্রহে বাধা ও হামলা, আহত দুই সাংবাদিক

8

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

9

ঠাকুরগাঁও ডিসি কার্যালয়ের নিয়োগ ঘিরে কল রেকর্ড ফাঁস

10

বান্দরবানের লামায় চেয়ারম্যানদের স্বাক্ষর দিচ্ছেন বিএনপি নে

11

গজারিয়ায় রাতের আঁধারে টেকনিশিয়ানকে কুপিয়ে হত্যা

12

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

13

নাসিরনগরে বিষটোপ খেয়ে গৃহবধুর আত্মহত্যা,পরিবারের অভিযোগ শার

14

২৫ বছর ধরে অবৈধ প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা

15

হরিপুর-চিলমারী তিস্তা সেতুর গুরুত্ব

16

গ্যাস সংকটে রান্নাঘর অচল

17

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

18

জায়ান হত্যার ২৪ দিনেও হত্যাকারীর বিচার পেলনা জায়ানের পরিবার

19

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

20