Mst: Meherun Nesa
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাদিকে গুলির ঘটনায় কাপাসিয়া বিএনপির বিশাল মশাল মিছিল

  উওম দাস 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদিকে ঢাকায় গুলির ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
১৩ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় গাজীপুর-৪, কাপাসিয়া আসনের বিএনপি মনোনীত ধানের 

শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে মশাল মিছিলটি ফকির মজনু শাহ্ সেতু'র পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে চত্বরে এসে শেষ হয়। 
উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল মশাল মিছিলে ১১টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় অন্যান্যের মাঝে কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সিনিয়র নেতা ও গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট সোলাইমান দর্জি, বিএনপি নেতা আব্দুল করিম বেপারী, নির্বাচন প্রচারণা কমিটির আহ্বায়ক আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ, সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন,

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা, সদস্য সচিব ফোরকান মুকুল, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব নজরুল ইসলাম মেম্বার, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, সদস্য সচিব হাবিবুর রহমান হবু প্রমুখ। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান। সভায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ১১ টায় উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত হয়। 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরের এপিবিএন পুলিশের ৪০ সদস্যকে বদলি

1

সারা দেশের মত সরাইলে ও পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বির

2

হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

3

ঝালকাঠিতে ৬ লিটার মদ সহ মাদক ব্যবসায়ী আটক

4

ত্রিশালে রেইনট্রি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

5

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

6

আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীই থাকতে চ

7

ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে খেজুরের রস থেকে গুড় তৈরির মৌসুম

8

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

9

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

10

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

11

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

12

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

13

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

14

ভাঙ্গুড়ায় তীব্র শীত ও ঘন কুয়াশায় মৌমাছিও বের হয় না, বিপাকে

15

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

16

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

17

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

18

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

19

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

20