জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

 একরামুল ইসলাম
যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে ককটেল বিস্ফোরণে বিপ্লব হোসেন (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার ভোররাতে আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। আহত বিপ্লব হোসেন মহিষাকুড়া গ্রামের মহসীন হোসেনের ছেলে।

আহত বিপ্লবের শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এবং প্রচুর রক্তক্ষরণ হয়। ঘটনার পরপরই পরিবার তাকে প্রথমে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকাল ১১টার দিকে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হয়।

ঘটনার খবর পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহসহ আইনগত প্রক্রিয়া শুরু করেছে। পুলিশ জানায়, ঘটনাটি গভীরভাবে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

1

ভোলা-১ আসনে সহিংসতার রাজনীতি নয়, ঐক্যের ডাক আন্দালিব রহমান প

2

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

3

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

4

মহেশখালীতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ

5

মঞ্চায়িত হল কবি নজরুল ইসলামের" পুতুলের বিয়ে "

6

কাস্টমস কর্মকর্তা সনজু মিয়ার ঘুষ বাণিজ্য ও হয়রানি

7

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

8

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

9

চাঁপাইনবাবগঞ্জে ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

10

কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞত

11

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

12

পদত্যাগ করে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো

13

নিয়ামতপুরে দেশী গরু পালন করে স্বাবলম্বী আপলু মারান্ডী

14

নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল দল থেকে বহিষ্কার

15

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

16

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

17

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

18

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

19

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ

20