জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে পরিচ্ছন্নতার জন্য প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূচির শুভ উদ্বোধন

এসএম শাহাদাত 
সাতক্ষীরার ‌কালিগঞ্জে পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে “নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন কালিগঞ্জ গড়ি” স্লোগানকে সামনে রেখে কাঁকশিয়ালী নদীর পাড়ে প্লাস্টিক ডাস্টবিন স্থাপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুজা মণ্ডল, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ। উদ্বোধনী 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল,
সুশীলনের পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, 
সুশীলনের ইলা দেবী মল্লিক,জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, এবং বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, শিক্ষক সাংবাদিক আরিফুজ্জামানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সমাজের সকল স্তরের মানুষকে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন এবং বিশেষভাবে প্লাস্টিক
 বর্জন ও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার প্রতি সচেতন হতে জনগণকে আহ্বান জানান। অনুজা মণ্ডল তার বক্তব্যে বলেন, পরিচ্ছন্নতা কেবল পরিবেশ রক্ষার মাধ্যম নয়, এটি আমাদের স্বাস্থ্য ও সমাজের সুস্থতার জন্যও অপরিহার্য। প্রত্যেককে স্বচ্ছ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য সচেষ্ট হতে হবে।
উদ্যোগটি সফল করতে সহযোগিতা করেছে কালিগঞ্জের সকল বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো কাঁকশিয়ালী নদী পারিপার্শ্বিক এলাকা পরিচ্ছন্ন রাখা, স্থানীয় মানুষকে ময়লা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য উৎসাহিত করা এবং প্লাস্টিক বর্জন ও সচেতনতা বৃদ্ধি করা।
স্থানীয় জনগণ ও শিশুরাও উৎসাহের সঙ্গে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। ডাস্টবিন স্থাপনের মাধ্যমে প্রত্যেকের দায়িত্ব ও সচেতনতার গুরুত্ব বাড়ানো হবে এবং ভবিষ্যতে 
একটি পরিচ্ছন্ন ও সুন্দর কালিগঞ্জ গড়ার লক্ষ্য বাস্তবায়িত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলগাছীর জাবারীপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার

1

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

2

সড়ক নির্মাণে চাঁদাবাজির অভিযোগে বান্দরবানে উত্তেজনা

3

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

4

মালয়েশিয়ার আয়রনম্যান ৭০.৩ ল্যাংকাউই সম্পূর্ণ করেছে ঝিনাইগ

5

নাসিরনগরে সাবেক সাংসদ সৈয়দ মোর্শেদ কামালের ১৩ তম মৃত্যু বার্

6

হাজারো মেধার ঠিকানা: ১৯৪২ সালের ঐতিহ্যবাহী সরকারি দেবেন্দ্র

7

চকরিয়ায় গ্রামীণ ব্যাংক কেন্দ্র প্রধান কর্মশালা ২০২৫ অনুষ্

8

আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য কথা বলছি, এটাই গণতন্ত্রের

9

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

10

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

11

সাপাহারে রাস্তার পাশে এক বছর ধরে পড়ে আছে মানসিক ভারসাম্যহী অ

12

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

13

শিবগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলীর মনোনয়ন ফরম জ

14

বীরগঞ্জের ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

15

টঙ্গীতে উদ্ধার হওয়া ব্যাগে ৮ টুকরো মরদেহ

16

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

17

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

18

মাদারীপুরের ঐতিহ্য "শ্রীশ্রী সরস্বতী পূজার" প্রস্তুতি সম্পন্

19

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

20