জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত্তেজনা চরমে

হাবিবুর রহমান সুমন  


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচর অংশে বিএনপির স্থগিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কামাল জামান নুরুউদ্দিন মোল্লার সমর্থকরা মশাল মিছিল ও সড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ করে রাখেন। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় মোল্লা বাজার থেকে পাঁচ্চর গোল চত্বরে পর্যন্ত টানা মশাল মিছিলের কারণে এক্সপ্রেসওয়ের ওই অংশে ব্যাপক যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর নুরুউদ্দিন মোল্লার কর্মী–সমর্থকরা মশাল হাতে সড়কে নেমে অবস্থান নেন। মুহূর্তেই তা বিক্ষুব্ধ মিছিলে রূপ নেয় এবং পুরো সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। অবরোধ চলাকালে নেতাকর্মীরা নুরুউদ্দিন মোল্লার স্থগিত হওয়া মনোনয়ন পুনর্বহালের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ—“বিনা কারণে নুরুউদ্দিন মোল্লার মনোনয়ন বাতিল করা হয়েছে। তাকে পুনরায় প্রার্থী ঘোষণা করতে হবে, নইলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

ঘটনাস্থলে পরে প্রশাসনের কর্মকর্তারা গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টা উত্তেজনাপূর্ণ অবরোধের পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

দলীয় সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটি মাদারীপুর-১ আসনে নুরুউদ্দিন মোল্লাকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করে। তবে ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ৪ নভেম্বর নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে তার মনোনয়ন স্থগিত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ৫ নভেম্বর শিবচরে দিনব্যাপী সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা।

পরবর্তীতে ৪ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটি একই আসনে শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা মিঠু চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন প্রদান করে। মনোনয়ন ঘোষণার সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা সাজু, পৌর বিএনপির সদস্য সচিব আজমল হোসেন সেলিম হুদাসহ হাজারো নেতাকর্মী।

স্থগিত মনোনয়নকে কেন্দ্র করে শিবচরে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা—দাবি পূরণ না হলে সামনে আরও বড় কর্মসূচি দেখা দিতে পারে।ফ রিপোর্টার মাদারীপুর জেলা 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

1

শিক্ষকরা আন্দোলনে, সাড়ে তিন হাজার শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষ

2

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

3

কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রচার অভিযান

4

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

5

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

6

জামায়াতের সাথে নির্বাচনী সমঝোতায় সম্মত এনসিপি

7

লালপুরে জেনাস সোস্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশনের উদ্যোগে ছবক

8

বাঞ্ছারামপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় জরিমানা

9

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

10

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

11

আওয়ামী লীগের দায়িত্ব নিতে চান প্রফেসর ড.এ আর খান

12

টুঙ্গিপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের

13

অবহেলিত প্রতাপনগরে হাসপাতাল,ব্রিজ-বেড়িবাঁধ নির্মাণের প্রতিশ্

14

শিবগঞ্জে মসলায় ভেজাল দেয়ার দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরি

15

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

16

চট্টগ্রামে ৮ দলের সংবাদ সম্মেলনে জামায়াত নেতা মাওলানা মুহাম্

17

কালিগঞ্জের মৌতলা ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনে অনিয়মের অভিয

18

ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা-আখাউড়ার মনোনয়ন নিয়ে তৃণমূলের ক্ষো

19

প্রতীক বরাদ্দের পর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ডাঃ রাজন

20