জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোসেনপুরে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা

মো: মিজানুর রহমান শাহীন 
কিশোরগঞ্জের হোসেনপুরে পুলিশের হাত থেকে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার  (২৩ অক্টোবর) রাতে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম খোকাকে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আটক করে পুলিশ।
পুলিশ সদস্যরা যখন তাকে গাড়িতে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে রিপন, ছোটি, হিরণ, রাজনসহ ঘটনাস্থলে উপস্থিত হয় একদল বিএনপি নেতাকর্মী। বিএনপির নেতাকর্মীরা দলীয় প্রভাবে একপর্যায়ে আওয়ামী লীগ নেতা খোকাকে পুলিশের হাত থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়।
এ ঘটনায় স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা হারিয়ে হতাশা প্রকাশ করেছেন। 
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা খোকা দীর্ঘদিন ধরে ইউনিয়নের নানা অনিয়ম ও প্রভাব বিস্তারে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে বিএনপি নেতারা প্রকাশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেন, যা একপ্রকার রাষ্ট্রবিরোধী ও আইনের শাসনের চরম অবমাননা।
এলাকার সাধারণ মানুষ বিষয়টিকে আইনের প্রতি ভয়হীনতার ভয়াবহ দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক গোবিন্দপুর চৌরাস্তার একজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যে দেশে পুলিশ পর্যন্ত নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কই? বিএনপি ক্ষমতায় এখনো আসেনি ক্ষমতায় আসলে তারা আসামিদের জিম্মাদারি নিবে  এ ঘটনার পর এমনটাই মনে হচ্ছে।’
স্থানীয় সচেতন মহল বলছেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে এটি ভবিষ্যতে আরও বড় বিশৃঙ্খলার জন্ম দিতে পারে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন ছুটিতে থাকায় পরিদর্শক (তদন্ত) লিমন বোস এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

1

শেরপুর-২ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী

2

শাকসু নির্বাচন স্থগিতের পেছনে এক ‘লিডারের’ হাত, অভিযোগ সাদিক

3

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

4

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

5

নবাবগঞ্জে সরিষার আবাদ জনপ্রিয় হয়ে উঠেছে

6

আলোকিত প্রজন্মের উদ্যোগে শীতবস্র বিতরণ কর্মসূচি ২০২৫ ইং

7

দিনাজপুরে কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও আন্তঃধর্মীয় কর্মশালা

8

মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

9

কফিনে শোয়ানো পোপ ফ্রান্সিসের মরদেহ, ছবি প্রকাশ ভ্যাটিকানের

10

বেলকুচিতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ষান্মাসিক মিট

11

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাকের ধাক্কায়

12

খালিশপুরে ওব্যাট জুনিয়র হাই স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

13

পাবনায় পদোন্নতিপ্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পর

14

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

15

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

16

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

17

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

18

স্মার্ট মিরসরাই বিনির্মাণ' শীর্ষক আলোচনা ও ক্যালেন্ডার উন্মো

19

টানা পাঁচ মাস রফতানি আয় নিম্নমুখী চাপে পণ্য খাত

20