জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার

মোহাম্মদ গোলাম মোস্তফা  

জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সাতানী পাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারত সীমান্তসংলগ্ন সোমনাথ পাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মদের বোতল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতানী পাড়া বিজিবির নায়েব সুবেদার ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মাদকসামগ্রী ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকসামগ্রী সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বকশীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্তৃপক্ষ জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে শরিফ ওসমান হাদির উপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে ছ

1

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

2

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

3

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

4

চান্দিনায় এলডিপি ও ইসলামী আন্দোলন কর্মীদের পাল্টাপাল্টি হা'ম

5

চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলীকে উপশহর ও সমৃদ্ধ অর্থনৈতিক জোন

6

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

7

পরকীয়ার বলি

8

কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠ

9

বেনাপোল সীমান্তে বিদেশি মদসহ চোরাইপণ্য জব্দ করেছে বিজিবি

10

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

11

রায়গঞ্জে অবৈধ জর্দা ফ্যাক্টরিতে অভিযান ও জরিমানা আদায়

12

লোহাগড়ায় শিক্ষার্থীর শ্লীলতাহানির বিচারের দাবীতে বিক্ষোভ, ক্

13

ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো” - মুফতি রেজাউল ক

14

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

15

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

16

ধনুটে আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা

17

হালদায় জাল ও বড়শি জব্দ

18

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

19

আ.লীগের সময়ের মিথ্যা মামলা প্রত্যাহার না হওয়ায় শিবির নেতার ক

20