জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে চোলাই মদ সহ একজনকে গেপ্তার করেছে সেনাবাহিনী

 সৌমিত্র কুমার দাস

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় গভীর রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ১৪৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ উপজেলার ৪ নম্বর কাকাইলছে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাহানগর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট রোমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে চোলাই মদের বড় একটি মজুতসহ মাদক ব্যবসায়ী সুনীল রবিদাশ (৪৬) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুনীল রবিদাশ ওই এলাকার মঙ্গল রবিদাশের পুত্র। সেনা সূত্র জানায়, অভিযানের সময় আরও কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি নদী সাঁতরে পালিয়ে যেতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল, যা এলাকার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল।
অভিযান শেষে জব্দকৃত চোলাই মদসহ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে রাতেই আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজমিরীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই তহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। 


 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানচর প্রশ্নে ছাড় দেবেনা হাতিয়াবাসী

1

কালিয়াকৈরে শফিপুর বাজার সমবায় সমিতির মত বিনিময় সভা অনু

2

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

3

সৈয়দ আশরাফ আলী পাবলিক লাইব্রেরীতে বই পাঠ প্রতিযোগিতা ও রবীন

4

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

5

বোরহানউদ্দিনে বসুন্ধরা শুভ সংঘ কর্তৃক মাদক বিরোধী র‍্যলী

6

পুতিনের এক দিনের অস্ত্রবিরতি, জেলেনস্কি বললেন ‘জীবন নিয়ে খেল

7

কালিয়াকৈরে মানবাধিকার দিবস পালিত

8

ময়মনসিংহে শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা

9

টঙ্গীতে দুই সন্তানকে হত্যার দায় স্বীকার মায়ের

10

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

11

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

12

নাসির নগরে শ্রম বিক্রির হাট

13

সিরাজগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজার নির্বাচনী ইশত

14

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দা

15

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

16

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

17

জাতিসংঘ মিশনে নিহত কুড়িগ্রামের শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের

18

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

19

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

20