জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

‎ভাঙ্গুড়ায় সাংবাদিক নাহিদ কে হুমকি ও হামলা, থানায় জিডি

‎মো.মেহেদী হাসান 
 
‎পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এক সাংবাদিককে হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও শারীরিকভাবে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক এস এম নাহিদ হাসান মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

‎এস এম নাহিদ হাসান আপনার ফরিদপুর থেকে দৈনিক মানবজমিনে লিখছেন এবং একই সাথে অনলাইন নিউজ পোর্টাল ডিডিএন নিউজ বিডি ডটকম-এর নির্বাহী সম্পাদক এবং দৈনিক আজকের বাংলা পত্রিকার ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি। তিনি ভাঙ্গুড়া প্রেসক্লাবের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
‎ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি সাংবাদিক নাহিদ তার গ্রামের বাড়ি উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামে পৈত্রিক জমি মাপজোখের সময় কিছু খাস জমি থাকার বিষয়টি নজরে আসে। সাংবাদিকতার দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি ওই খাস জমি সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তথ্য দিতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় একই গ্রামের মৃত আফসার আলী সরদারের ছেলে মোহাম্মদ টিপু সুলতান ওরফে টিপু, মো. তোফাজ্জল হোসেন ওরফে মানিক, এস এম আল আমিন ওরফে টুটুলসহ তাদের সহযোগীরা তথ্যদাতাদের ওপর চড়াও হন।
‎সাংবাদিক নাহিদ এ বিষয়ে বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে সাংবাদিক নাহিদ শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হন।
‎এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ভাঙ্গুড়া প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন, “সাংবাদিকের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। আমরা দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
‎প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক বলেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। আমরা আশা করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
‎এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আকনজি বলেন,
‎“অনলাইনে একটি সাধারণ ডায়েরির আবেদন পাওয়া গেছে। বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

‎স্থানীয়ভাবে সজ্জন ও পরোপকারী হিসেবে পরিচিত একাধারে শিক্ষক, সমাজকর্মী ও সাংবাদিক এস এম নাহিদ হাসানের উপরে এই হামলা ও হুমকির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া

1

পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ক্যারাম টুর্নামেন্ট ২০২৫-এর উদ্ব

2

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষ

3

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

4

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

5

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান

6

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

7

রংপুরের সাবেক এমপি ডিউকের বড় ভাই লিংকন চৌধুরী বগুড়ায় গ্রেপ্ত

8

তারেক রহমানের ভৈরব জনসভা সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জে বিএনপির

9

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

10

হাকিমপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও

11

মাইজবাড়ী ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

12

আইন অমান্য করে রোহিঙ্গা নিয়োগের খেসারত, আতঙ্কে পুটিবিলা

13

যশোর-১ শার্শা আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ জন প্রার্থী

14

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

15

৩২বছরের শিক্ষকতা জীবনের অবসানে বিদায় সংবর্ধনা

16

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

17

শেরপুর ২ - স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস খাঁনের মনোনয়ন বহাল রেখে

18

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

19

চিতলমারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

20