জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বগুড়ার আলতাফুন্নেছা মাঠে জনসমুদ্রের নির্বাচনী সভা

মোঃ নুরুন্নবী
বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক নির্বাচনী মহাসমাবেশ। দশ দলীয় ঐক্যজোট আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।

মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী ও দশ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের দাবি জানান।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন দশ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, আসন্ন নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনগণের রায় বাস্তবায়নে সবাইকে প্রস্তুত থাকতে হবে।

শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই মহাসমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

সমাবেশের শেষ পর্যায়ে এই আসনের সকল প্রার্থীদের মাঝে প্রতীকী উপহার হিসেবে দাঁড়িপাল্লা প্রদান করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
 


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গফরগাঁওয়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি-আহত-১০

1

পুলিশের ১৫ ও ১৭ ব্যাচের মেধাবী কর্মকর্তাদের পদোন্নতি ঠেকাতে

2

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

3

নিতপুর সীমান্তে ১৬ বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ

4

শিশুকে চকলেটের লোভ দেখিয়ে হত্যা

5

ভোলাহাটে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায়, ফ্রি রক্

6

গোয়ালন্দে কর্মবিরতিতে দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়

7

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

8

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

9

হাইজিংটন চায়না হেয়ার কোম্পানিতে অক্সিজেন সংকটে ৩৫ শ্রমিক অসু

10

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

11

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ

12

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

13

গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার - জননেতা সেলিম রেজা

14

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

15

ঝালকাঠিতে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে কারখানা মালিকের বিরু

16

ওসমানীনগরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে যুবক নিহত, আহত ১২

17

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা:

18

বগুড়ার শাজাহানপুরে ভাগিনা ও ছেলেকে মারধর চাকুর আঘাতে আহত

19

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ২

20