জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের পরিদর্শক দলের জামেয়া পরিদর্শন

আহমদ উল্লাহ ।।



জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আমন্ত্রণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর কম্পিউটার সায়েন্স বিভাগের তিন সদস্য বিশিষ্ট একটি পরিদর্শক দল জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের উদ্দেশ্য ছিলো আসন্ন ২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল তৈরীতে প্রযুক্তিগত সহায়তা ও আইসিটি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) বিষয়ে শিক্ষা কার্যক্রমের আধুনিকায়নে প্রফেশনাল ট্রেনিং কোর্স চালুকরণ। 

এছাড়াও, মাদরাসার আইসিটি বিভাগে উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে আলোচনাও অনুষ্ঠিত হয়। পরিদর্শক দলটি মাদরাসার আইসিটি ল্যাব ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার গর্ভনিং বডির সভাপতি প্রফেসর আবুল মহসিন মো: ইয়াহিয়া খান, মাদরাসার অধ্যক্ষ ও সদস্য সচিব কাজী আবদুল আলীম রেজভী, আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির যুগ্ম সচিব ও চুয়েট কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ গোফরান, ভাইস প্রিন্সিপাল ড. এ টি এম লিয়াকত আলী এবং মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের আইটি পরিদর্শক দলের সদস্যরা, যারা মাদরাসার তথ্য প্রযুক্তি ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন। এই দলে ছিলেন:
• প্রফেসর ড. মোহাম্মদ মসিউল হক, ডিরেক্টর, আইটি ইনকিউবেটর, চুয়েট।
• ড. মনজুর-উল হাসান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আইআইসিটি, চুয়েট।
• ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রোগ্রামার, আইআইসিটি, চুয়েট।
এসময় প্রফেসর ড. মোহাম্মদ মসিউল হক মাদরাসার আসন্ন ভর্তি পরীক্ষায় ফলাফল তৈরী ও প্রকাশে প্রযুক্তিগত সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং শিক্ষকদের সাথে আইসিটি ভিত্তিক প্রফেশনাল ট্রেনিং কোর্স চালু করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়া মাদরাসার আইটি সম্পর্কিত বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে পরামর্শ প্রদান করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীতে র‍্যালী ও আ

1

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

2

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

3

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

4

নোয়াখালীতে তরুণকে কুপিয়ে হত্যা

5

ত্যাগীও স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব আশিক আহমেদ কমল

6

শ্রীমঙ্গলে নিখোঁজ কিশোরী রীমাকে সিলেট থেকে উদ্ধার, গ্রেফতার

7

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

8

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

9

নিয়ামতপুরে সুবিধাবঞ্চিত নারীদের বিনামূল্যে স্বাস্থ্য ও পুষ্

10

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে ফুলবাড়ী উপজেলা সাংবা

11

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

12

‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়ন দাখিল

13

ভালুকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

14

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

15

ধোবাউড়ায় মিনি ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

16

হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল

17

বিষ্ণুপুর ইউনিয়নে রানওয়ে বাজারে নির্বাচনী পরামর্শ সভা

18

মাদারীপুরে সন্দেহভাজন যুবক আটক

19

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

20