জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

মোঃএরশাদুল হক 
ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনিসহ সকল সাংবাদিকদের হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনঃবহালসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিউজে)। 
শনিবার। (১ নভেম্বর) দুপুর ১২টায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)'র ৯টি উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক। 
এ সময় বক্তব্য কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আরিফুল ইসলাম রিগানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ্ সাহেদ,  সাংবাদিক সাওরাত সোহেল, খন্দকার আরিফুল ইসলাম প্রমুখ। 
। এ সময় সাংবাদিকদের দাবীর সাথে সহমত পোষণ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক তামজিদ হাসান তুরাগ
সমাবেশে অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানান বক্তারা। অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।।  
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপনে বিস্ফোরণ, নিহতের আশঙ্কা

1

জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন- ল

2

ইউএনও মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে লোহাগাড়ায় সমন্বয় সভা

3

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

4

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

5

তারেক রহমানকে কটাক্ষ করায় আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ক

6

দিনাজপুর-৬ আসনে মনোনয়নপত্র যাচাই শেষে নির্বাচনী কার্যক্রম শ

7

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠন

8

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

9

এবার রিশাদের ২ উইকেট ও ২ রান, মুলতানের সঙ্গে পারল না লাহোর

10

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬

11

চট্রগ্রাম বন্দর প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ

12

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বামী-স্ত্রী সেজে অভিনব কায়সায় মাদক

13

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

14

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত

15

আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির সভা

16

হাড়কাঁপানো শীতেও উত্তাল শাহবাগ: 'হাদী মানে আজাদী' স্লোগানে ম

17

গোবিন্দগঞ্জে গণপিটু*নিতে ৩ গরুচোর নি'*হত

18

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

19

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

20