জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 মোহাম্মদ গোলাম মোস্তফা

জামালপুরের বকশীগঞ্জে “জনতার অধিকার, আমাদের অঙ্গীকার” স্লোগানকে ধারণ করে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বর্ণিল শোভাযাত্রা, সমাবেশ ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

দলের উপজেলা শাখার সভাপতি ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমন এর নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা, যারা হাতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহর।

শোভাযাত্রা শেষে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন, সদস্য সচিব আমীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মোনাহার হোসেনমোশারফ হোসেন, যুগ্ম সদস্য সচিব আতিকুজ্জামান দীপ্ত, জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু প্রমুখ।

  অনুষ্ঠানে বক্তারা গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা নেতা ও চেয়ারম্যান ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

  সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সম্ভাব্য প্রার্থী শাহরিয়ার আহমেদ সুমনকে বিজয়ী করতে সকলের প্রতি আহ্বান জানান।

তারা বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার লড়াই অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসএফের আটক ৫ বাংলাদেশি নাগরিক পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির

1

আগৈলঝাড়ায় গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা, ব্যর্থ হয়ে পাল

2

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় নেতৃত্বদানকারী ইমাম ইয়াছ

3

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন আলমগীর হোসেন

4

বহিরাগত প্রশ্নে উত্তর দিলেন খুলনা ৬ ধানের শীষের কান্ডারি-বাপ

5

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

6

টাঙ্গাইলের মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

7

বগুড়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে ইয়াবা পাচারকালে দু’জন গ্রেফতার

8

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

9

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কাল ২৮ ডিসেম্বর শুরু হচ্ছে স্কু

10

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

11

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

12

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

13

সুন্নী জোটের প্রার্থীদের বিরুদ্ধে কুচক্রীদের অপপ্রচার

14

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

15

নিরাপদ পানিকে নাগরিকের মৌলিক অধিকার ঘোষণা হাইকোর্টের

16

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

17

থানা লুটের অবৈধ অস্ত্র এখনো উদ্ধার হয়নি, ব্রাহ্মণবাড়িয়ায়

18

হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা

19

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি

20