জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি

মোঃ আব্দুল্লাহ আল মামুন

রাজধানীর পল্টন মোড়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরে গণভোট অনুষ্ঠানের দাবিসহ পাঁচ দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামী ও সমমনা আট দলের মহাসমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টার আনুষ্ঠানিক শুরুর আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হন। পল্টন মোড়ের আশপাশের সড়কে জনস্রোত ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা এবং ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো যদি জনগণের দাবির প্রতি সাড়া না দেয়, তবে শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাজপথে নামা হবে। তারা অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের নির্দেশনা ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানান।

পল্টন এলাকায় সমাবেশকে ঘিরে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে এলাকায় যান চলাচলে সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে তাঁত শিল্পের উন্নয়নে মতবিনিময় সভায়, ক্ষোভ প্রকাশ ক

1

বারহাট্টায় গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেইফটি বিষয়ক প্

2

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

3

কুমিল্লার চান্দিনায় বাস তল্লাশিতে বিদেশি পিস্তল উদ্ধার

4

ঠাকুরগাঁও ২ ও ৩নং আসনে এনসিপির প্রার্থী রবিউল ও সেলিম

5

নগরীতে যুবকের লাশ উদ্ধার

6

১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে শহীদদের দিবসে বিনম্র শ্রদ্ধা

7

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

8

চরকাউয়া ইউনিয়নের ভয়াবহ অগ্নিকাণ্ড

9

কোম্পানীগঞ্জে তালামীযে ইসলামিয়ার ফুড়ারপার শাখার শীতবস্ত্র বি

10

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

11

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

12

অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ১৫০টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও

13

১৮ দিন নিখোঁজের পর চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে অর্ধগলিত ল

14

বরিশালে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

15

মাদারীপুরের কালকিনি হানাদার মুক্ত দিবস আজ

16

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলা, নিহত ২০ জনের বেশ

17

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

18

‎নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া

19

অভিযোগ চাপা দিতে প্রেস ব্রিফিং

20