জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মো সুমন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আজ সকালে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী ও সদস্য সচিব  জাবেদ রেজার নেতৃত্বে আয়োজিত র‍্যালিটি বান্দরবান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‍্যালিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।

র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির নেতারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। বিএনপি বরাবরই স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সামনে নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।”

নেতৃবৃন্দ আরও বলেন, "বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।"

এ সময় দলের বিভিন্ন স্তরের নেতারা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ আন্দোলনে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

1

এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের প্রতিবাদে কমলনগরে শিক্ষার

2

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

3

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে মাখন সভাপতি পলাশ সাধারণ সম্পা

4

রাস্তা নয়— যেন দুর্ভোগের মিছিল

5

সাতক্ষীরার আশাশুনির বড়দলে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠ

6

দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

7

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

8

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

9

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

10

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

11

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

12

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

13

‎মোটর বাইকের সংঘর্ষে এক পথ আরোহীর মৃত্যু

14

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত; মরদেহ

15

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপিত

16

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

17

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

18

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

19

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশী যুবকের ল

20