জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

নাজমুলহুদা 
মানবতার ছোঁয়ায় আলোকিত নেত্রকোনার কলমাকান্দা। আরও একবার প্রমাণ মিললো— রাজনীতি মানেই শুধু ক্ষমতার লড়াই নয়, এটি হতে পারে মানুষের পাশে দাঁড়ানোর সেতুবন্ধন।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী লেংগুড়া স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এক অসাধারণ ফ্রি মেডিকেল ক্যাম্প, যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।

এ মহৎ আয়োজনের সহযোগিতায় ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম হাওলাদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল নিজে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— নেত্রকোনা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, উপজেলা বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়া, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।

এদিন প্রায় চার সহস্রাধিক রোগী বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা গ্রহণ করেন।
চোখ, মেডিসিন, গাইনি, শিশু, বক্ষব্যাধি, নিউরো মেডিসিন, অর্থোপেডিকসসহ বিভিন্ন বিভাগে প্রায় ৮০ জন চিকিৎসক স্বেচ্ছাসেবী হিসেবে সেবা প্রদান করেন। রোগীদের মাঝে বিতরণ করা হয় বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও হালকা খাবার।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন— “মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল উদ্দেশ্য। জনতার দুঃখ-দুর্দশার পাশে দাঁড়ানোই সত্যিকারের দেশসেবা।”
দিনব্যাপী এ মানবিক সেবায় সাধারণ মানুষের মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি, আর মাঠজুড়ে শোনা যায় একটাই কথা— “এই উদ্যোগ হোক মানবতার স্থায়ী উৎসব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে পদায়নের ২৯ দিন পরেই প্রত্যা

1

পাবনায় ছাত্রদল নেতার ঝুলন্ত লা-শ উদ্ধার

2

নিরাপত্তা ইস্যুতে ভারতে দল পাঠাতে অনিচ্ছুক বিসিবি, ভেন্যু পর

3

জনতার বন্ধু ফাউন্ডেশনের ৬ বছর পূর্তি উদযাপনে দিনব্যাপী স্বেচ

4

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র ন

5

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

6

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

7

আমাদের কাজ চুরি করা নয়

8

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

9

ভাঙ্গুড়া মমতাজ মোস্তফা আইডিয়াল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রী

10

বগুড়ার জনপ্রিয় নারী নেত্রী মোছাঃ নিহার সুলতানা তিথি

11

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

12

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

13

কে এম লতীফ ইন্সটিটিউশনে বিশেষ ক্লাসের নামে অর্থ আদায় শিক্ষা

14

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

15

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচারে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

16

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

17

বেতন-স্কেল ১০ম গ্রেডের দাবীতে মাদারীপুরে মেডিকেল টেকনোলজিস্ট

18

সালথায় গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক

19

গোয়ালন্দে শিক্ষক সংকটের অজুহাতে ভর্তি কোঠা কমানোর অভিযোগ

20