রবিউল বাপ্পী
প্রকাশঃ 18-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

বিষফোঁড়া ইসরায়েলকে নির্মূল করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম

ইসরায়েল নামক বিষফোঁড়া নির্মূল করতেই হবে বলে হুঁশিয়ারি করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিতর্কিত ওয়াকফ বিল স্থগিত নয়, একেবারেই বাতিল করার দাবিও জানিয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত গাজায় বর্বরোচিত গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাশ ও মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি তোলা হয়।

সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করে ইসরায়েল। কিন্তু ইসরায়েল সেই চুক্তি ভঙ্গ করেছে। তারা গাজায় হামলা করে মানবাধিকারকে পদদলিত করেছে। গত কয়েকদিন যাবত ফিলিস্তিনের সীমানায় কোনো সাহায্য সামগ্রী ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন মনে হচ্ছে সারা দুনিয়ার জন্য ইসরায়েল একটি বিষফোঁড়া। এই বিষফোঁড়াকে নির্মূল করতেই হবে। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠদের দেশ। এ দেশের বাজারে-দোকানে ইসরায়েলি পণ্য চলতে পারে না।

তিনি বলেন, ভারতের পার্লামেন্টে একটি বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়েছে। এই আইনের বিরুদ্ধে গোটা ভারতবর্ষে প্রতিবাদের আগুন জ্বলছে। একটা পর্যায়ে গতকাল হাইকোর্ট এই বিতর্কিত আইনকে স্থগিত করেছে। আমরা তাদের এই রায়কে স্বাগত জানাই। তবে এটি স্থগিত নয়, একেবারেই বাতিল করতে হবে। ভারতে আর এই বিতর্কিত ওয়াকফ বিল চলবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব বলেন, ভারতে প্রায় ১০ লাখ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে। মূলত এই ওয়াকফ সম্পত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠিত মাদ্রাসা-মসজিদ বন্ধ করে দেওয়াই হলো তাদের মূল এজেন্ডা। এটা হতে দেওয়া যাবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, সহ-সভাপতিসহ অন্যান্য নেতারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে স্বাগত জানাতে স্পেশাল ট্রেনে জামালপুরের নেতাকর

1

জৈন্তাপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা

2

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

3

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

4

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

5

দিনাজপুরে ভ্যাটিকান রাষ্ট্রদূত কেভিন রান্ডালের জাঁকজমকপূর্ণ

6

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের অঙ্গীকার

7

রাতভর ভিন্ন ভিন্ন অভিযানে দিনাজপুর ডিবির সাফল্য

8

ইসলামের নামে মুনাফেকি করছে জামায়াত

9

মান্দায় বিএনপির নতুন কার্য‍্যালয় উদ্বোধন

10

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

11

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

12

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৩।টি পিস্তল ও ৬ রাউন্ড গুল

13

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

14

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

15

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

16

নবান্ন উৎসব উপলক্ষে কালাইয়ে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

17

দিনাজপুরে বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে অ

18

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

19

স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী জামালপুরের প্রতিবন্ধী খেলোয়াড়দের

20