Mst: Meherun Nesa
প্রকাশঃ 14-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গলাচিপায় খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৪ জন

 

পলাশ হাওলাদার 

পটুয়াখালীর গলাচিপায় সরকারি খাস একসনা জমি ইজারাকৃত ও একসনা চাষাবাদে অনুমতি প্রাপ্তদের মধ্যে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের ২৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ বিকেলে উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর বাংলায় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আহত স্বজনদের সূত্রে জানা যায়, খাস জমি নিয়ে চলমান বিরোধের কারনে প্রশাসন জমি দুই পক্ষের মধ্যে ভাগাভাগি করে দেয়া হয়। বৃহস্পতিবার ওই জমিতে সিরাজ খাঁ ও আনোয়ার হাওলাদারের  গ্রুপের লোকজন তরমুজ ক্ষেতের ঘর তৈরি করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে উভয়পক্ষের নারীসহ একাধিক ব্যক্তি আহত হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে,  আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এর মধ্যে মিজান গাজী নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য আহতদের মধ্যে আনোয়ার হাওলাদারের গ্রুপের  ৮ জন ও সেরাজ খাঁ গ্রুপের ১৬ জন আহত অবস্থায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, “চরবাংলা এলাকায় মারামারির ঘটনার খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে হোটেল থেকে ভোরে বেরিয়ে নিখোঁজ তিন ছাত্রীর খোঁজ

1

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ

2

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

3

স্থানীয় সাংবাদিকদের সাথে নওগাঁ-১ আসনের জামায়াত মনোনীত প্রর্থ

4

ঝালকাঠি নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

5

কিশোরগঞ্জ পৌরসভার গণভোট নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ও লিফল

6

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ

7

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

8

বাসাইলে শতবছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

9

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’

10

সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম

11

গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

12

জুলাই সনদ বাস্তবায়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

13

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৮ জনের পরিচয় নিশ্চিত, স্বজনদের আহাজ

14

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

15

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

16

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

17

নওগাঁর নিয়ামতপুরে প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ

18

ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবেনা: নোয়াখালীতে ইসি

19

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

20