শুক্রবার,২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বেনাপোল পৌরসাভাকে স্মার্ট ও আধুনিক মডেল পৌরসভা গড়তে চাই- মফিজুর রহমান , মেয়র পদপ্রার্থী, বেনাপোল পৌরসভা

আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনে অংশ গ্রহণ করতে নিজেদেরকে আত্মপ্রকাশ করছেন। তাদেরই একজন পৌর মেয়র পদপ্রার্থী হিসাবে আত্মপ্রকাশ করেছেন বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান।
দীর্ঘদিন দিন বেনাপোল পৌরসভা আওয়ামী লীগের বিভিন্ন মেয়ের প্রার্থী হয়েছেন কিন্তু বাংলাদেশ এক নম্বর পৌরসভা হিসাবে স্বকৃীত পাওয়া এই পৌরসভায় তেমন কোন দৃশ্যমান উন্নতি বা উন্নত সেবা থেকে বঞ্চিত পৌরবাসী,এবার বেনাপোল পৌরসভা নির্বাচনে পৌরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে একটি সুযোগ চেয়েছে বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান।
একটি শহরের পরিচয় শুধু তার দালানকোঠায় নয়, বরং তার মানুষের নাগরিক সুবিধার মানে। আমরা এমন এক বেনাপোল গড়তে চাই যেখানে প্রতিটি গলি হবে নিরাপদ, প্রতিটি নাগরিক পাবেন যথাযথ সেবা।
​জনগণের সেবায় আর উন্নয়নের অঙ্গীকার নিয়ে, বেনাপোল পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ শহর হিসেবে গড়তে চাই।
​যিনি রাজপথের পরীক্ষিত সৈনিক এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের আপনজন তাঁর হাতেই নিরাপদ হোক প্রিয় বেনাপোল পৌরসভাবাসী।
বেনাপোল পৌরসভা নির্বাচনে দলের পক্ষ থেকে নমিনেশন পেলে মোঃ মফিজুর রহমান বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেনাপোল পৌরসভাকে, র্স্মাট আধুনিক, সুন্দর আরো সুন্দর গড়ে তুলতে ও জনগনের সেবা সুযোগ চেয়েছেন তিনি।
এ বিষয়ে বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ মফিজুর রহমান বলেন, পৌরবাসি আমাকে সমার্থন করলে বেনাপোলে একটি

আধুনিক মানের মডেল পৌরসভা উপহার দিতে চাই। বেনাপোল বাসির দীর্ঘ দিনের চাওয়া পাওয়া ও অসামাপ্ত কাজ করে পৌরবাসির স্বপ্ন পূরণ করতে চাই। দল যদি আমাকে সুযোগ দেয় গরীব অসহায় সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করতে চাই।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন