শনিবার,২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মোশাররফ করিমের ওপর হামলার দাবি এনসিপির, অভিনেতা বললেন—‘রঙ চড়িয়ে ছড়ানো

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অভিনেতা মোশাররফ করিমের ওপর হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্ট্যান্ড উইথ মোশাররফ করিম’ হ্যাশট্যাগ দিয়ে অভিনেতার পাশে দাঁড়ানোর

বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন প্রয়াত অভিনেত্রী কারিনা কায়সার

তরুণ অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সারের অকাল মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা এখনো অনুভব করছে দেশের বিনোদন অঙ্গন। তার স্মৃতিকে সম্মান জানাতে এবং

দর্শকদের প্রশংসায় ভাসছে ‘বনলতা এক্সপ্রেস’

এবারের ঈদুল ফিতরে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। প্রতি বছরের মতো এবারও দর্শকদের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কেবল তারকাখ্যাতি নয়,

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এই অভিনেতার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। অভিনেতা

মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়, বিয়ে প্রসঙ্গে নাজনীন নীহা

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাজনীন নীহা। সম্প্রতি তিনি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে গায়েহলুদের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এর পর থেকেই ভক্ত–অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা। তবে এই গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। কী বললেন তিনি? গায়েহলুদের সাজে একসঙ্গে দুটি হাত। এমন ছবি পোস্ট করার পর থেকেই ভক্তদের মন্তব্য, আসলেই কী বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। কেউ লিখেছেন, ‘মনটা ভেঙে গেল।’ তবে সেই ছবি নিয়ে ভিন্ন কথা বললেন এই অভিনেত্রী। নীহা বলেন, ‘গায়েহলুদের সাজে ছবি দেখে অনেকেই অনেক কিছু মনে করছেন। এটা আসলে আমাদের একটি ঈদ নাটকের দৃশ্যের ছবি।’ ঈদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ নাটক। এই নাটকে নীহার সহশিল্পী তৌসিফ মাহবুব। এটি পরিচালনা করছেন হাসিব হোসাইন। তিনি রাখি নামে পরিচিতি। তবে এখনো নাটকের নাম বলতে চান না নীহা। তিনি বলেন, ‘এখন নাটকের নাম বলা যাবে না। তবে আমার হাতের পাশের হাতটি তৌসিফ ভাইয়ের। ঈদের জন্য দারুণ একটি কাজ হবে। আশা করছি, নাটকটি দর্শক পছন্দ করবেন।’ গুঞ্জনের এই ছবি নিয়ে নীহা দৈনিক জনতার খবরকে বলেন, ‘আসলে অভিনয়টা তো মন থেকেই করি। যখন করি, তখন আসলে চেষ্টা করি পুরোটাই বাস্তবের মতো করে করার। তাই নাটকের অভিনয় মানুষ মাঝেমধ্যে বাস্তব ভেবে নেয়। এখন আবার ভাবতে হচ্ছে, সামনে হয়তো এমন হতে পারে যে যেদিন সত্যিকারের ইনশা আল্লাহ বলব, হয়তো কোনো দিন বাস্তবে বিয়ে করব, মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়।’ এর আগে তৌসিফ মাহবুব ও নীহা জুটির নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ তাঁদের দেখা যায় ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নাটকটি দেখেছেন ৯০ লাখ দর্শক। এ ছাড়া এই জুটির কোটি দর্শকের বেশি দেখা নাটকের মধ্যে রয়েছে গত বছরের ‘চুপকথা’, ‘অনুরাগ’ নাটকগুলো। বেশির ভাগ রোমান্টিক নাটকে তাঁদের দেখা যায়।

সৃজনশীলতার এক অনন্য উচ্চতা: ‘শব্দ-জাদুকর’ রবিউল বাপ্পীর জয়যাত্রা

শিল্পের কোনো গণ্ডিতে যাকে সীমাবদ্ধ রাখা অসম্ভব, তিনি রবিউল বাপ্পী। বাংলাদেশের সমসাময়িক সাংস্কৃতিক ও বৌদ্ধিক অঙ্গনে তিনি এক প্রদীপ্ত নক্ষত্র। কবিতা, সাংবাদিকতা, চিত্রকলা কিংবা রহস্য

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া, ৮ দিন ধরে কথা বলতে পারছেন না

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। এক সপ্তাহের বেশি সময় ধরে গলার গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। এ কারণে কথা বলতেও

অভিনেত্রী ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ব্রডওয়ের প্রাক্তন জনপ্রিয় শিশুশিল্পী এবং তরুণী অভিনেত্রী ইমানি ডিয়া স্মিথের রহস্যজনক মৃত্যু সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছে। ২৫ বছর বয়সী এই