

দীর্ঘ অপেক্ষা ও নানা বিতর্কের পর অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগান’। রাজনীতিতে পূর্ণকালীন যাত্রার আগে এটিই বিজয়ের শেষ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এরই মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট আর দেখা যাচ্ছে না।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল পেজে প্রকাশিত একটি ভিডিও এখন নেটদুনিয়ায় আলোচনায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর নিয়ে তৈরি ওই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক

আজ বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনে ভালোবাসা, সাহস, নিরাপত্তা ও নির্ভরতার প্রতীক বাবাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোর বিশেষ এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের মতো

ঈদে মুক্তি পাওয়া ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করে আলোচনায় তানজিয়া জামান মিথিলা। এদিকে গতকাল রাতে তিনি ইনস্টাগ্রামে ঘোরাঘুরির বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় অভিনেতা মোশাররফ করিমের ওপর হামলার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টি। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্ট্যান্ড উইথ মোশাররফ করিম’ হ্যাশট্যাগ দিয়ে অভিনেতার পাশে দাঁড়ানোর

তরুণ অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সারের অকাল মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা এখনো অনুভব করছে দেশের বিনোদন অঙ্গন। তার স্মৃতিকে সম্মান জানাতে এবং

এবারের ঈদুল ফিতরে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। প্রতি বছরের মতো এবারও দর্শকদের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কেবল তারকাখ্যাতি নয়,

অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা আত্মহত্যা করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এই অভিনেতার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। অভিনেতা

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাজনীন নীহা। সম্প্রতি তিনি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে গায়েহলুদের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এর পর থেকেই ভক্ত–অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা। তবে এই গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। কী বললেন তিনি? গায়েহলুদের সাজে একসঙ্গে দুটি হাত। এমন ছবি পোস্ট করার পর থেকেই ভক্তদের মন্তব্য, আসলেই কী বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। কেউ লিখেছেন, ‘মনটা ভেঙে গেল।’ তবে সেই ছবি নিয়ে ভিন্ন কথা বললেন এই অভিনেত্রী। নীহা বলেন, ‘গায়েহলুদের সাজে ছবি দেখে অনেকেই অনেক কিছু মনে করছেন। এটা আসলে আমাদের একটি ঈদ নাটকের দৃশ্যের ছবি।’ ঈদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ নাটক। এই নাটকে নীহার সহশিল্পী তৌসিফ মাহবুব। এটি পরিচালনা করছেন হাসিব হোসাইন। তিনি রাখি নামে পরিচিতি। তবে এখনো নাটকের নাম বলতে চান না নীহা। তিনি বলেন, ‘এখন নাটকের নাম বলা যাবে না। তবে আমার হাতের পাশের হাতটি তৌসিফ ভাইয়ের। ঈদের জন্য দারুণ একটি কাজ হবে। আশা করছি, নাটকটি দর্শক পছন্দ করবেন।’ গুঞ্জনের এই ছবি নিয়ে নীহা দৈনিক জনতার খবরকে বলেন, ‘আসলে অভিনয়টা তো মন থেকেই করি। যখন করি, তখন আসলে চেষ্টা করি পুরোটাই বাস্তবের মতো করে করার। তাই নাটকের অভিনয় মানুষ মাঝেমধ্যে বাস্তব ভেবে নেয়। এখন আবার ভাবতে হচ্ছে, সামনে হয়তো এমন হতে পারে যে যেদিন সত্যিকারের ইনশা আল্লাহ বলব, হয়তো কোনো দিন বাস্তবে বিয়ে করব, মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়।’ এর আগে তৌসিফ মাহবুব ও নীহা জুটির নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। সর্বশেষ তাঁদের দেখা যায় ‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। নাটকটি দেখেছেন ৯০ লাখ দর্শক। এ ছাড়া এই জুটির কোটি দর্শকের বেশি দেখা নাটকের মধ্যে রয়েছে গত বছরের ‘চুপকথা’, ‘অনুরাগ’ নাটকগুলো। বেশির ভাগ রোমান্টিক নাটকে তাঁদের দেখা যায়।