দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বিরূপ আবহাওয়া বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর (পুনঃ) স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে

মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে টানা বৃষ্টি, পায়রাসহ চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

মৌসুমী নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় টানা তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। তাই পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ভারতের অভ্যন্তরীণ উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উপকূলজুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পটুয়াখালী জেলায় ৬২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে পানি জমতে শুরু করেছে। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাইরে বের হতে পারছেন না অনেক মানুষ। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক ও অন্যান্য খেটে খাওয়া মানুষের আয়-রোজগারে নেতিবাচক প্রভাব পড়েছে। এদিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সাগরে বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব মাছধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জসহ ৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলা সহ দেশের ৭টি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা শুক্রবার (২৬